E-Paper

বিশেষ ভাবে সক্ষমদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিয়ে চিঠি

জাতীয় আলোচনার দাবি জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর প্রোমোশন অব এমপ্লয়মেন্ট ফর ডিসএবেল্ড পিপল্ (এনসিপিইডিপি)।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৬ ০৯:০৪

—প্রতীকী চিত্র।

মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষণ নিয়ে সংসদে আলোচনা শুরুর প্রাক্কালে বিশেষ ভাবে সক্ষমদের রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য একটি সমান্তরাল জাতীয় আলোচনার দাবি জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর প্রোমোশন অব এমপ্লয়মেন্ট ফর ডিসএবেল্ড পিপল্ (এনসিপিইডিপি)।

লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য ৩৩% সংরক্ষণের প্রস্তাবকে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়ে এনসিপিইডিপি বলে, এই উদ্যোগের মাধ্যমে আরও বিস্তৃত অন্তর্ভুক্তির পথ খুলে দেওয়া উচিত। তারা রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, লোকসভার স্পিকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কাছে চিঠি লিখে নির্বাচনী সংস্কারের অংশ হিসেবে বিশেষ ভাবে সক্ষমদের জন্যও আসন সংরক্ষণের বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে। সংস্থার কার্যনির্বাহী পরিচালক আরমান আলি বলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিশেষ ভাবে সক্ষমরা এখনও যথেষ্ট প্রতিনিধিত্ব পান না। কিন্তু সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র গড়তে তাঁদের অংশগ্রহণও অপরিহার্য। ২০১৬ সালের প্রতিবন্ধী অধিকার আইনে রাজনৈতিক বাধাকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং প্রতিনিধিত্বের অভাবে নীতিনির্ধারণে তাঁদের সমস্যা সংক্রান্ত বিষয়গুলি প্রায়ই উপেক্ষিত হয়।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

parliament

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy