E-Paper

নিতিন নবীন কি রাজ্যসভায়

নিতিনকে দলের জাতীয় সভাপতি হিসেবে বেছে নেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। পটনা সংলগ্ন বাঁকিপুরের বিধায়ক সে সময়ে নীতীশ কুমারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেও, বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭
নিতিন নবীন।

নিতিন নবীন। — ফাইল চিত্র।

দেশের ১০ রাজ্যে ৩৭টি রাজ্যসভা আসনে ভোট ঘোষণা হয়েছে গতকাল। যার মধ্যে বিহারে খালি হয়েছে পাঁচটি আসন। যার মধ্যে দু’টি আসনে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত। তাই প্রশ্ন উঠেছে, সদ্য জাতীয় সভাপতি, বিহার বিধানসভার বিধায়ক নিতিন নবীন কি বিহার থেকে রাজ্যসভায় আসছেন? নাকি বিধায়কই থেকে যাচ্ছেন?

গত মাসে নিতিনকে দলের জাতীয় সভাপতি হিসেবে বেছে নেন বিজেপি শীর্ষ নেতৃত্ব। পটনা সংলগ্ন বাঁকিপুরের বিধায়ক সে সময়ে নীতীশ কুমারের মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেও, বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি। দলের একটি অংশের মতে, ২০৩০ সাল পর্যন্ত নীতীশের পক্ষে মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলানো কঠিন। বিকল্প মুখ হিসেবে নিতিনকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে বিজেপির। এই অংশটি নিতিনকে বিধায়ক হিসেবে রেখে দেওয়ার পক্ষে।

সাধারণত, বিজেপিতে যিনি জাতীয় সভাপতি হন, তাঁকে সংসদের কোনও একটি কক্ষের সদস্য করা হয়। সূত্রের মতে, নিতিন ঘরোয়া ভাবে জানিয়েছেন তিনি বিহারেই থাকতে চান। রাজনীতির অনেকের মতে, নিতিনের লক্ষ্য মুখ্যমন্ত্রিত্ব। তাই ব্যক্তিগত ভাবে বিধায়ক হিসেবে থেকে যাওয়ার পক্ষপাতী তিনি। তবে শেষ পর্যন্ত নিতিন বিধানসভায় থাকবেন না কি তিনি রাজ্যসভায় আসবেন— সেই সিদ্ধান্ত অমিত শাহ নেবেন বলে জানিয়েছে দল।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Rajya Sabha Rajya Sabha MP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy