Advertisement
E-Paper

বাইক থামিয়ে যুবককে প্রকাশ্যে কুপিয়ে খুন দিল্লিতে, অভিযুক্ত তাঁর বান্ধবীর বাবা এবং ভাই

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সলমন। তাঁর গলা এবং বুকে গভীর ভাবে আঘাত করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৩ ১৭:৪৮
representational image of stabbing

ছবি: প্রতিনিধিত্বমূলক।

বাইকে চেপে যাচ্ছিলেন যুবক। বাইক থামিয়ে প্রকাশ্যে ২৫ বছরের যুবককে কুপিয়ে খুনের অভিযোগ। পুলিশ জানিয়েছে, এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল যুবকের। সেই তরুণীর বাবা এবং ভাই এই কাণ্ড ঘটিয়েছেন। দিল্লির জাফরাবাদের ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সলমন। তাঁর গলা এবং বুকে গভীর ভাবে আঘাত করা হয়েছে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। গোটা ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। পুলিশ জানিয়েছে। গত দু’বছর ধরে এক তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল সলমনের। যদিও ওই তরুণীর পরিবার এই সম্পর্কের বিরোধী ছিল। সোমবার রাতে তরুণীর বাবা মনজুর, ভাই মহসিন এবং আরও এক নাবালক ভাই সলমনের উপর হামলা করে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, জাফরাবাদের সরু রাস্তা দিয়ে বাইকে চেপে যাচ্ছিলেন সলমন। সঙ্গে ছিলেন আরও দু’জন। তখনই বাইক থামান কয়েক জন। অভিযোগ, তাঁরা সকলেই সলমনের বান্ধবীর পরিজন। এর পর প্রকাশ্যেই সলমনকে কোপান অভিযুক্তেরা। ঘটনাস্থল থেকে তা দেখে পালিয়ে যান সলমনের দুই সঙ্গী। ওই ঘটনার পর থেকে ফেরার তরুণীর বাবা এবং দুই ভাই। তাঁদের খোঁজ করছে পুলিশ।

Stab to Death Delhi
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy