পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে থমকে গেল লোকসভা ও রাজ্যসভার সাংসদদের নিয়ে গঠিত সংসদীয় মৈত্রী দলের বিদেশ যাত্রা। অশান্ত গোটা পশ্চিম এশিয়া। যুদ্ধের আঁচ আমেরিকাতেও পড়েছে। তাই আপাতত সংসদীয় মৈত্রী দলের বিভিন্ন দেশ সফর করার পরিকল্পনা সাময়িক ভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সূত্রের মতে, যুদ্ধের আবহে বিমান যাতায়াত যেমন ব্যাহত, সংঘাতের সময়ে এমন বিদেশ যাত্রায় ভুল বার্তা যেতে পারে বলেই আপাতত তা স্থগিত হয়েছে।
গত মাসে উভয় কক্ষের ছ’শোর বেশি সাংসদকে ৬৪টি দলে ভাগ করে বিদেশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার ওম বিড়লা। স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার আগে নেওয়া ওই সিদ্ধান্ত নিয়ে স্বভাবতই রাজনৈতিক শিবিরে জল্পনা শুরু হয়। অনেকের মতে ‘ফিল গুড’ বার্তা দিতেই ওই সফরের আয়োজন করে মোদী সরকার। যদিও লোকসভার সচিবালয়ের বক্তব্য ছিল, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে ভারতের বহুমাত্রিক গণতন্ত্রের ছবিটি তুলে ধরতেই ওই সংসদীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)