গুজরাতের অহমদাবাদে ২৪০ জনকে নিয়ে ভেঙে পড়েছে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার বিমান। এই ঘটনায় সমাজমাধ্যমে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই দুর্ঘটনাকে ‘হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে জানিয়েছেন, মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলছেন তিনি। ইতিমধ্যেই অহমদাবাদে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের রাজ্যে এই বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদী। এক্স (সাবেক টুইটার)-এ তিনি লিখেছেন, ‘‘অহমদাবাদের ট্র্যাজেডি আমাদের হতচকিত করেছে, দুঃখ দিয়েছে। এতটাই হৃদয়বিদারক যে, ভাষায় বর্ণনা করা যায় না। যাঁরা এই দুর্ঘটনার দ্বারা প্রভাবিত, তাঁদের সকলের জন্য আমি সমব্যথী। যাঁরা আক্রান্তদের সাহায্য করছেন, সেই মন্ত্রী এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি।’’ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী রামমোহন এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, অসামরিক বিমান মন্ত্রক এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মী, আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল দল এবং উদ্ধারকারীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন।
আরও পড়ুন:
অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, ডিজিসিএ, মন্ত্রকের সচিব, আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তাঁর কথায়, ‘‘দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত চলছে। উদ্ধারকাজ চলছে। যত বেশি সংখ্যক মানুষের জীবন বাঁচানো যায়, সেটাই দেখা হচ্ছে।’’
অহমদাবাদের ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘‘আমাদের সকলের জন্যই এটা খারাপ খবর।’’ তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন বলেও জানিয়েছেন। মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- অহমদাবাদ বিমানবন্দর থেকে ঢিলছোড়া দূরত্বে ভেঙে পড়ল যাত্রিবাহী বিমান।
- এয়ার ইন্ডিয়ার ওই বিমানে বহু যাত্রী ছিলেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।
-
ড্রিমলাইনারের জ্বালানি সুইচ নিয়ে কেন বার বার সমস্যা? আমেরিকায় বোয়িং দফতরে পরীক্ষা করে দেখবে ডিজিসিএ
-
অহমদাবাদ দুর্ঘটনার চার দিন পরে এয়ার ইন্ডিয়ার ১১২ জন পাইলট ছুটি নেন, কেন? সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী
-
কোনও বোয়িংয়ের জ্বালানির সুইচে সমস্যা নেই! জানাল এয়ার ইন্ডিয়া, দুর্ঘটনার পরই পরীক্ষা করা হয় সব ক’টি বিমানে
-
যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে তদন্ত রিপোর্ট! সিনিয়র পাইলটকে ঘিরেই এখন ঘুরপাক খাচ্ছে বিমান বিপর্যয় রহস্য
-
ইঞ্জিনে জ্বালানি সরবরাহ হঠাৎ বন্ধ, কার ভুলে সুইচ ‘অফ-অন’, শেষ মুহূর্তের কথোপকথনে রহস্য