Advertisement
E-Paper

PM-KISAN Scheme: প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি প্রকল্পের টাকা কৃষকদের বিলি করলেন মোদী

প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, সারা দেশে ১০ কোটিরও বেশি কৃষক পরিবারের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ১৪:৫৭
নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

বছরের প্রথম দিনেই ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি’ (পিএম-কিসান) প্রকল্পের অর্থসাহায্য সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিলেন নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী মোদী শনিবার পিএম-কিসান প্রকল্পের দশম কিস্তির টাকা বণ্টন করেন। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, সারা দেশে ১০ কোটিরও বেশি কৃষক পরিবারের কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এই প্রকল্পে সরকারি তহবিল থেকে খরচ হয়েছে, ২০,৯০০ কোটি টাকা।

কেন্দ্রের ওই প্রকল্পে প্রতি আর্থিক বছরে ২,০০০ টাকা করে তিনটি কিস্তিতে মোট ৬,০০০ টাকা দেওয়া হয়। গত অগস্ট মাসে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয়েছিল দেশের কৃষকদের। এ পর্যন্ত ১০ কোটি ৯ লক্ষ কৃষক এই প্রকল্পের অর্থ সহায়তা পেয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর।

শনিবার ‘প্রধানমন্ত্রী কিসান সম্মান নিধি’ প্রকল্পের অর্থ প্রদান উপলক্ষে আয়োজিত ভার্চুয়াল বৈঠকে দেশের ৩৫১টি কৃষিপণ্য উৎপাদনকারী সংস্থাকে ১৪ কোটি টাকার ইক্যুইটি অনুদান দিয়েছেন মোদী। এর ফলে ১ লক্ষ ২৪ হাজার কৃষক উপকৃত হবেন বলে জানান তিনি।

PM Kisan Narendra Modi Farmers
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy