Advertisement
E-Paper

বুকে ব্যথা নিয়ে চিকিৎসাধীন রাষ্ট্রপতি কোবিন্দ, আরোগ্য কামনা করে টুইট মোদীর

তাঁর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভাল বলেই হাসপাতাল সূত্রে খবর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০২১ ১৭:০০
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

বুকে ব্যথা নিয়ে নয়াদিল্লির সেনা হাসপাতালে চিকিৎসাধীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তবে তাঁর শারীরিক অবস্থা এখন আগের চেয়ে ভাল বলেই হাসপাতাল সূত্রে খবর।

শুক্রবার সকালে আচমকাই তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গেই তাঁকে নয়াদিল্লির সেনা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক পরীক্ষা করে চিকিৎসা শুরু করেন। তারপর মেডিক্যাল বুলেটিন প্রকাশ করে জানানো হয়, রাষ্ট্রপতি চিকিৎসকদের তত্ত্বাবধানেই রয়েছেন এবং তিনি সুস্থ।

এই খবর জানতে পেরে প্রধানমন্ত্রীর অফিস থেকে একটি টুইট করা হয়। প্রধানমন্ত্রী নিয়মিতভাবে রাষ্ট্রপতির ছেলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং রাষ্ট্রপতির শারীরিক অবস্থার উপরও নজর রাখছেন বলে টুইটে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।

Ram Nath Kovind
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy