E-Paper

কথা মোদী ও লাভরভের

প্রসঙ্গত দিল্লি আসার মুখেই সংবাদমাধ্যমকে লাভরভ বলেছেন, রাশিয়া ভারতের জ্বালানি স্বার্থ সুরক্ষিত রাখবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১০:৫১
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর  সঙ্গে বৈঠক রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের। ছবি: পিটিআই।

ইউক্রেন এবং পশ্চিম এশিয়া পরিস্থিতি নিয়ে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। ব্রিকস-এর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে দিল্লিতে এসেছেন লাভরভ। বৈঠকের পর প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমাদের বিশেষ কৌশলগত সম্পর্কের বিভিন্ন ক্ষেত্র নিয়ে তাঁর (লাভরভের) কাছে খবরাখবর পেলাম। আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আদানপ্রদান হয়েছে যার মধ্যে রয়েছে ইউক্রেন এবং পশ্চিম এশিয়া। সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে পৌঁছতে আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ, সে কথা ফের জানিয়েছি রাশিয়ার বিদেশমন্ত্রীকে।’

প্রসঙ্গত দিল্লি আসার মুখেই সংবাদমাধ্যমকে লাভরভ বলেছেন, রাশিয়া ভারতের জ্বালানি স্বার্থ সুরক্ষিত রাখবে। তাঁর কথায়, “আমি নিশ্চয়তা দিতে পারি যে রাশিয়ার দিক থেকে সরবরাহ সংক্রান্ত বিষয়ে ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হবে না। অন্যায্য ও অসৎ প্রতিযোগিতা যাতে আমাদের চুক্তিগুলিকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, তা নিশ্চিত করতে আমরা সব কিছু করব।” বিষয়টি নিয়ে মোদীর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও খবর।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

India Russia Relations Narendra Modi Sergey Lavrov Russia

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy