Advertisement
E-Paper

পশ্চিম এশিয়ার সংঘাতে প্রাণ হারিয়েছেন ছয় ভারতীয়, নিখোঁজ এক, জানাল বিদেশ মন্ত্রক

নিহতের পরিবারকে সমবেদনাও জানিয়েছে তারা। শুক্রবার রিয়াধের ভারতীয় দূতবাসও ওই ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ করেছে।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৬ ২৩:৫৬
(বাঁ দিকে) আসিম আর মহাজন এবং রণধীর জয়সওয়াল (ডান দিকে)।

(বাঁ দিকে) আসিম আর মহাজন এবং রণধীর জয়সওয়াল (ডান দিকে)। ছবি: পিটিআই।

পশ্চিম এশিয়ায় সংঘাতে প্রাণ হারিয়েছেন ছ’জন ভারতীয়। ওই সংক্রান্ত ঘটনায় নিখোঁজ এক জন। শুক্রবার এ কথা জানাল ভারতীয় বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব (উপসাগরীয় অঞ্চল) আসিম আর মহাজন জানান, বৃহস্পতিবার গভীর রাতে রিয়াধে এক ভারতীয়ের মৃত্যুর খবর এসেছে। গত ১৮ মার্চ মারা গিয়েছেন তিনি। তবে কী ভাবে, তা বিস্তারিত ভাবে কিছু জানায়নি বিদেশ মন্ত্রক।

মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রিয়াধে মৃত ওই ভারতীয়ের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তাঁর দেহ যাতে দ্রুত দেশে ফেরানো যায়, সেই চেষ্টা করছে রিয়াধের ভারতীয় দূতাবাস। নিহতের পরিবারকে সমবেদনাও জানিয়েছে তারা। শুক্রবার রিয়াধের ভারতীয় দূতবাসও ওই ব্যক্তির মৃত্যুর খবর প্রকাশ করেছে। বুধবারই রিয়াধে বসবাসকারী ভারতীয়দের সতর্ক করেছিল নয়াদিল্লি। তাঁদের ঘরে থাকার পরামর্শ দিয়েছিল।

শুক্রবার মহাজন জানিয়েছেন, ওমান, সৌদি আরব, ইরাক, আরব আমিরশাহিতে যে ভারতীয় দূতাবাস রয়েছে, তারা সেখানে বসবাসকারী ভারতীয়দের সঙ্গে যোগাযোগ রাখছেন।

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইজ়রায়েল এবং আমেরিকা। প্রত্যাঘাত শুরু করে তেহরানও। তার পরে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম এশিয়া। সেখানে আমেরিকার ঘাঁটিগুলিতে হামলা চালাতে থাকে ইরান।

Ministry of External Affairs Iran-Israel Conflict Randhir Jaiswal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy