Advertisement
E-Paper

অসুস্থতার কারণে আবার দিল্লির হাসপাতালে ভর্তি কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধী

মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর সঙ্গে গিয়েছিলেন, পুত্র তথা লোকসভা সাংসদ রাহুল গান্ধী ‌এবং কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৬ ০০:২৯
সনিয়া গান্ধী।

সনিয়া গান্ধী। —ফাইল চিত্র।

দু’মাসের মধ্যে ফের অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করানো হল কংগ্রেসনেত্রী সনিয়া গান্ধীকে। দিল্লির স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সূত্রের খবর, মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর সঙ্গে গিয়েছিলেন, পুত্র তথা লোকসভা সাংসদ রাহুল গান্ধী ‌এবং কন্যা প্রিয়ঙ্কা গান্ধী বঢরা।

ঠিক কী কারণে বর্ষীয়ান নেত্রী অসুস্থ হয়ে পড়েছেন তা পরীক্ষানিরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। চলতি বছর জানুয়ারি মাসে সর্দি-কাশির সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে।

২০২৫ সালের ডিসেম্বর মাসে ৭৯ বছরে পা দেন কংগ্রেস সভানেত্রী সনিয়া। গত বছর ফেব্রুয়ারি মাসে এবং জুন মাসে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সনিয়াকে। ২০১১ সালের অগস্টে ক্যানসারের চিকিৎসায় সনিয়ার অস্ত্রোপচার হয়েছিল। তার পরে ২০২২ সালে দু’বার করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি।

Sonia Gandhi Congress Rahul Gandhi Priyanka Gandhi Vadra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy