Advertisement
E-Paper

Tata-BigBasket Deal: ৯ হাজার কোটি বিনিয়োগে বিগ বাস্কেটের অংশীদারিত্ব কিনল টাটা, টক্কর জিয়ো-অ্যামাজনের সঙ্গে

বিগবাস্কেটের ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনে নিল টাটা। আগামী বছর ‘সুপার অ্যাপ’ আনার পরিকল্পনাও রয়েছে তাদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ মে ২০২১ ১৫:২৯
বিগবাস্কেটের মোটা অঙ্কের অংশীদারিত্ব কিনে নিল টাটা।

বিগবাস্কেটের মোটা অঙ্কের অংশীদারিত্ব কিনে নিল টাটা। —প্রতীকী চিত্র।

কোভিডে ঘরবন্দি মানুষ। ভরসা অনলাইন পণ্যেই। এমন পরিস্থিতিতে এ বার ডিজিটাল পণ্য পরিষেবার বাজার দখল করতে নেমে পড়ল শিল্প সংস্থা টাটা। অনলাইন মুদিখানা, কাঁচা সবজি, ফলমূল এবং নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহকারী সংস্থা বিগবাস্কেট-এর বিপুল অঙ্কের অংশীদারিত্ব কিনে নিল তারা।

চিনা সংস্থা আলিবাবারও মোটা অঙ্কের বিনিয়োগ রয়েছে বিগবাস্কেট-এ। বেশ কিছু দিন ধরেই তাতে বিনিয়োগের চেষ্টা করছিল টাটা। এ বছর এপ্রিলে তাতে সিলমোহরও দিয়ে দেয় ভারতীয় নিয়ন্ত্রক সংস্থা। সেই সময় জানা যায়, প্রায় সাড়ে ৯ হাজার কোটি টাকায় বিগবাস্কেট-এর ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনছে টাটা।

শুক্রবার সেই চুক্তি পাকা হওয়ার কথা ঘোষণা করল টাটা। তাদের পূর্ণ ভর্তুকিপ্রাপ্ত সংস্থা টাটা ডিজিটাল সুপারমার্কেট গ্রোসারি সাপ্লায়েজ প্রাইভেট (এসজিএস)-এর অধীনস্থ বিগবাস্কেট-এর ৬৪.৩ শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছে।

২০১১ সালে বেঙ্গালুরুতে যাত্রা শুরু হয় বিগবাস্কেট-এর। বর্তমানে দেশের ২৫টি শহরে পরিষেবা দেয় তারা। ওই সংস্থা বিনিয়োগ করে এ বার সরাসরি অ্যামাজন, ফ্লিপকার্ট, জিয়োমার্ট এবং সফ্টব্যাঙ্কের বিনিয়োগ থাকা গ্রোফার্স-এর সঙ্গে প্রতিযোগিতায় নেমে পড়ল টাটা। আগামী দিনে খাবার, জামাকাপড়, বৈদ্যুতিন সরঞ্জাম-সহ যাবতীয় পণ্য চটজলদি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ায় বিশেষ ‘সুপার অ্যাপ’ আনার পরিকল্পনাও রয়েছে তাদের। ২০২২ অর্থবর্ষে সেই পরিকল্পনা বাস্তবায়িত করার লক্ষ্যে এগোচ্ছে তারা।

JIO Amazon TATA Alibaba BigBasket E-Grocery
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy