Advertisement
E-Paper

kashmir terrorist attack: ভর দুপুরে কাশ্মীরে জঙ্গি হামলা, গুলিতে নিহত এক পুলিশ কর্মী

রবিবার দুপুর দেড়টা নাগাদ পুলিশের ওই দলটির উপর হামলা চালায় জঙ্গিরা। হামলায় গুরুতর আহত সাব ইনস্পেক্টরকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ১৭:১৪
নিহত সাব ইনস্পেক্টর আরশিদ আহমেদ।

নিহত সাব ইনস্পেক্টর আরশিদ আহমেদ। ছবি সংগৃহীত।

কাশ্মীরে এক পুলিশ কর্মীকে গুলি করে হত্যা করল জঙ্গিরা। রবিবার দুপুরে শ্রীনগরে এই ঘটনাটি ঘটেছে। জঙ্গি হামলায় গুরুতর জখম ওই সাব ইনস্পেক্টরের হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান।

নিহত সাব ইনস্পেক্টরের নাম আরশিদ আহমেদ। রবিবার দুপুর দেড়টা নাগাদ শ্রীনগরে পুলিশের টহল বাহিনীর সঙ্গে তিনি নাকা চেকিংয়ের কাজ করছিলেন। পুলিশের ওই দলটির উপর আচমকাই হামলা চালায় জঙ্গিরা। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আরশিদকে পিছন থেকে পর পর বেশ কয়েকবার গুলি চালিয়ে পালিয়ে যাচ্ছে জঙ্গিরা। জঙ্গিদের ছোড়া গুলির আঘাতে গুরুতর জখম আরশিদকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

শ্রীনগরের খন্যার এলাকায় রবিবার ওই হামলা চালানো হয়। সংবাদ সংস্থাকে পুলিশ জানিয়েছে, আরশিদ খন্যারেরই থানার একজন শিক্ষানবীশ সাব ইনস্পেক্টর ছিলেন। থানার কাছেই রবিবার নাকা চেকিংয়ের কাজ করছিল পুলিশের একটি দল। আরশিদ তাঁদের সঙ্গে ছিলেন। আচমকাই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা।

ঘটনাটি কোনও পরিকল্পিত হামলার ছক কি না তা জানা যায়নি। কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। পুলিশ জানিয়েছে, হামলাকারীদের খোঁজে গোটা এলাকাটিকে ঘিরে ফেলে তল্লাশি চালানো হচ্ছে।

kashmir Terrorist Attack
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy