Advertisement
E-Paper

৩ তালাকে রাজনীতি নয়: মোদী

তিন তালাক নিয়ে রাজনীতি না করার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলিম সমাজেরই কেউ না কেউ এক দিন এই প্রথার বিলোপ ঘটাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০৩:০২
নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

তিন তালাক নিয়ে রাজনীতি না করার আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মুসলিম সমাজেরই কেউ না কেউ এক দিন এই প্রথার বিলোপ ঘটাবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

কন্নড় দার্শনিক বাসবেশ্বরের জন্মবার্ষিকী উপলক্ষে নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে আজ প্রধানমন্ত্রী বলেন, ‘‘এই দেশের সমাজেই সেই শক্তিশালী মানুষেরা জন্মান যাঁরা প্রাচীন রীতি ভেঙে দিয়ে আধুনিককে বিকশিত করেন। মুসলিম সমাজ থেকেও এমন জ্ঞানীরা উঠে আসবেন। মুসলিম ‘বেটিদের’ সঙ্গে যা ঘটছে, তার বিরুদ্ধে লড়বেন এবং কোথাও না কোথাও রাস্তা বার করবেন।’’

আরও পড়ুন: টিলার মাথায় নেটওয়ার্ক, রেশন তুলতে হয়রান গ্রাম

মোদীর মতে, এই ‘জ্ঞানী’ মুসলিমরা শুধু ভারতের নয়, সারা বিশ্বের মুসলিমদের পথ দেখানোর ক্ষমতা রাখেন। তাঁর কথায়, ‘‘তিন তালাকের সঙ্কটে পড়া আমাদের মা-বোনেদের বাঁচাতে ওই সমাজেরই কেউ না কেউ আসবেন। আমি মুসলিম সমাজের মানুষদের আর্জি জানাব, এর মধ্যে রাজনীতি টানবেন না। এগিয়ে আসুন সমস্যার সমাধােন। সেই সমাধানের শক্তিই হবে আলাদা। তাতে মজবুত হবে আগামী প্রজন্ম।

Narendra Modi Triple Talaq
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy