Advertisement
E-Paper

Monkeypox: ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স! দেশে তৃতীয় সংক্রমিত ব্যক্তিও কেরলের বাসিন্দা

দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত তৃতীয় ব্যক্তি গত ৬ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে মালাপ্পুরমে ফেরেন। কেরলে আগে আক্রান্ত হয়েছেন দু’জন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৪:০৯
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স! ভারতে আরও এক ব্যক্তির শরীরে পাওয়া গেল মাঙ্কিভাইরাস। আবারও সংক্রমিত হলেন কেরলের এক ব্যক্তি।

সংবাদসংস্থা সূত্রে খবর, দেশে মাঙ্কিপক্সে আক্রান্ত তৃতীয় ব্যক্তি গত ৬ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে মালাপ্পুরমে ফেরেন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা গর্গ জানিয়েছেন, আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

এর আগে, দুবাই ফেরত ৩১ বছর বয়সি কেরলের এক যুবক এই ভাইরাসে সংক্রমিত হন।

উল্লেখ্য, এ দেশে কেরলেই প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের হদিস পাওয়া যায়। প্রথম যিনি সংক্রমিত হয়েছিলেন, তিনিও সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। উপসর্গ দেখার পর তাঁর নমুনা পাঠানো হয়েছিল পুণের গবেষণাগারে। সেখানেই রিপোর্ট পজিটিভ আসে। ওই ব্যক্তি বিদেশে এক মাঙ্কিপক্স আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। সে কারণেই সংক্রমণ ঘটেছে বলে জানা গিয়েছে।

Monkeypox kerala India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy