Advertisement
E-Paper

নিট ইউজি প্রশ্নফাঁস, পরীক্ষার্থীদের কী হবে। বিধায়কদের শপথগ্রহণ। সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলা। আর কী কী

আজ প্রোটেম স্পিকার তাপস রায় মোট ১১টি জেলার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিতে পারেন আজই।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ০৮:০২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে নিট ইউজি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে সন্দেহ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক সন্দেহভাজনকে। স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে বদ্ধপরিকর এনটিএ আগামী দিনে ফের পরীক্ষা নেবে বলে জানিয়েছে। আজ এই সংক্রান্ত খবরে নজর থাকবে।

বিধানসভায় শুরু হচ্ছে বিধায়কদের শপথগ্রহণ। আজ প্রোটেম স্পিকার তাপস রায় মোট ১১টি জেলার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ নিতে পারেন আজই। আগামিকাল বাকি বিধায়কদের শপথ হবে।

বিধানসভা নির্বাচনের পরে আজ প্রথম আইপ্যাক মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বেলা ১২টা নাগাদ ওই মামলার শুনানি হবে বিচারপতি প্রশান্ত কুমার বেঞ্চে। তাদের তল্লাশি অভিযান চলাকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেন এই অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করে ইডি। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তের আবেদন জানায়। ভোটের আগের শুনানিতে রাজ্য সিবিআই তদন্তের বিরোধিতা করে। নবান্ন এবং মমতার আইনজীবী পুলিশি তদন্ত পক্ষে সওয়াল করেন। এখন নতুন সরকারের আমলে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এই অবস্থায় আজ দেখার শীর্ষ আদালতে এই মামলায় কী হয়।

আইপিএলে আজ আবার নামছে কলকাতা নাইট রাইডার্স। পয়েন্ট তালিকার এখন যা অবস্থা, তাতে কেকেআরের সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আজ অজিঙ্ক রাহানের দলের বিরুদ্ধে বিরাট কোহলি-রজত পাটীদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে কলকাতা অষ্টম স্থানে। বেঙ্গালুরুর ১১ ম্যাচে ১৪ পয়েন্ট। আজ খেলা রায়পুরে। সন্ধ্যা ৭:৩০ থেকে খেলা শুরু। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।

ভোটের আবহে ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেফতার ‘বাংলা পক্ষ’ সংগঠনের প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, গর্গের বিরুদ্ধে ময়দান থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল। সেখান থেকে কলকাতার সাইবার সেল ওই অভিযোগের তদন্তে নামে। গর্গের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৬৬ ধারায় মামলা রুজু হয়েছে। এ ছাড়াও ভারতীয় ন্যায় সংহিতার ১৭৫, ২৩৮, ৩৫৩ (১)(বি), ৩৫৩ (২), ৬১(২) ধারায় মামলা রুজু হয়েছে। কলকাতা পুলিশের সাইবার অপরাধ বিভাগের দায়ের করা মামলায় গর্গকে দু’বার তলব করা হয়েছিল। কিন্তু তিনি হাজিরা দেননি বলে অভিযোগ। আজ তাঁকে আদালতে হাজির করানো হবে। নজর থাকবে ওই ঘটনাপ্রবাহের দিকে।

News of the Day NEET MLA West bengal Assembly IPAC TMC Mamata Banerjee IPL 2026 KKR Royal Challengers Bengaluru Garga Chatterjee Bangla Pokkho
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy