Advertisement
E-Paper

কী কারণে কেতন অগ্রবালকে খুন। ভারতীয় ক্রিকেটে তৈরি হতে পারে ইতিহাস। বিশ্বকাপ। আর কী নজরে

বৈভব কি খেলবে? খেলা শুরু সন্ধ্যা ৬টায়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ‍্যাপে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ পঞ্চম ম‍্যাচে নামছে ভারত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ০৭:৫২

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।

কী কারণে কেতন অগ্রবালকে খুন করলেন সিয়া গোয়ল? নানা তত্ত্ব উঠে এলেও এখন খুনের আসল কারণ ঘিরে ধোঁয়াশাই থেকে গিয়েছে। খুনের আসল কারণ জানতে চেষ্টার কোনও কসুর রাখছেন না তদন্তকারীরা। প্রতি দিন সিয়া খুনের তদন্তে নতুন নতুন তথ্য উঠে আসছে। আসল কারণ কি উদ্ঘাটন হবে শীঘ্রই, সেই প্রশ্নই জোরালো হচ্ছে দেশ জুড়ে।

আজ বিশ্বকাপ ফুটবলের খেলা শুরু হওয়ার আগে ভারতীয় ক্রিকেটে তৈরি হতে পারে ইতিহাস। আয়ারল‍্যান্ডের বিরুদ্ধে দুই ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজে আজ দ্বিতীয় ম্যাচ ভারতের। প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া বৈভব সূর্যবংশীর যদি জাতীয় দলের হয়ে অভিষেক হয়, তা হলে সবচেয়ে কম বয়সে ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার যে রেকর্ড সচিন তেন্ডুলকরের রয়েছে, তা ভেঙে যাবে। বৈভব কি খেলবে? খেলা শুরু সন্ধ্যা ৬টায়। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ‍্যাপে। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ পঞ্চম ম‍্যাচে নামছে ভারত। বিপক্ষে শক্তিশালী অস্ট্রেলিয়া। ম‍্যাচ সন্ধ্যা ৭টা থেকে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে হরমনপ্রীত কৌরদের এটি মরণ-বাঁচন ম‍্যাচ। শুধু জিতলেই হবে না। তাকিয়ে থাকতে হবে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচের দিকে। ম‍্যাচ বিকেল ৩টে থেকে। দু’টি খেলাই দেখা যাবে স্টার স্পোর্টস চ‍্যানেল ও জিয়োহটস্টার অ‍্যাপে। আজ থেকে শুরু হয়ে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্ব। প্রথম ম‍্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা এবং কানাডা। ঘরের মাঠে খেলার সুবিধা পাবে কানাডা। দু’টি দলই গ্রুপ পর্বের তিনটি ম্যাচের মধ্যে মাত্র একটি ম্যাচ জিতে নকআউট পর্বে উঠেছে। খেলা রাত ১২:৩০ থেকে। খেলা দেখা যাবে ইউনাইট৮ স্পোর্টস চ‍্যানেল ও জি৫ অ‍্যাপে।

প্রতি মাসের শেষ রবিবার দেশবাসীর সঙ্গে ‘মন কী বাত’ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বেলা ১১টার সময় ‘মন কী বাত’ কর্মসূচিতে আবার দেশবাসীর উদ্দেশে বার্তা দেবেন তিনি। পশ্চিমবঙ্গে প্রথম বার ক্ষমতায় আসার পর গত সপ্তাহেই বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সেই প্রসঙ্গেই মোদী বাংলার জন্য বেশ কিছু কথা বলতে পারেন বলেই মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশে প্রবল বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। রবিবার এবং সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং এবং জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হবে। কোথাও কোথাও অতিপ্রবল বর্ষণের (২০ সেন্টিমিটারের বেশি) সম্ভাবনাও রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র প্রতি দিনই বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে রবিবার শহরে আলাদা করে কোনও সতর্কতা নেই। বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার থেকে।

News of the Day Football World Cup 2026 fifa Mann Ki Baat Narendra Modi Pune

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy