পহেলগাঁওয়ে বৈসরন উপত্যকায় জঙ্গিদের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বহু পর্যটক। বরাতজোরে ঘটনার সময়ে অকুস্থল থেকে কিছুটা দূরে ছিলেন তাঁরা। কেউ আইসক্রিম খাওয়ার জন্য একটু বিলম্ব করেছিলেন। কেউ আবার মাঝপথে চায়ের কাপে চুমুক দিতে দিতে প্রাকৃতিক শোভা উপভোগ করে নিচ্ছিলেন।
কাশ্মীর থেকে বেঁচে ফেরা বেঙ্গালুরুর পর্যটকেরা এমনই বিভিন্ন অভিজ্ঞতার কথা শোনালেন। যেমন ১৭ জন পর্যটকের একটি দলে ছিলেন বেঙ্গালুরুর সুমনা ভাট। তাঁরা প্রত্যেকেই একই সংস্থার কর্মী। অফিসের কাজে সাফল্যের পর তাঁদের ঘুরতে নিয়ে যাওয়া হয়েছিল। ২২ এপ্রিল বৈসরন উপত্যকায় থাকার কথা ছিল তাঁদের। ঘোড়ার পিঠে উঠেও গিয়েছিলেন। কিন্তু মাঝপথে আইসক্রিম খাওয়ার জন্য একটি দোকানে থামেন তাঁরা। এরই মধ্যে আচমকা ঘোড়ার সহিসেরা বেশ আতঙ্কিত হয়ে পড়েন। সুমনাদের ফিরে যেতে বলেন তাঁরা। ওই মহিলা জানান, সুমনাদের ফিরে যেতে বলেই সহিসেরা ঘোড়া নিয়ে উধাও হয়ে যান। মাঝপথে কী করবেন কিছুই বুঝে উঠতে পারছিলেন না তাঁরা। বৈসনর উপত্যকায় কী ঘটে গিয়েছে, সে বিষয়ে তখনও সুমনারা কিছুই জানতেন না। শেষে কিছু বুঝে উঠতে না পেরে ভয় পেয়েই প্রায় তিন কিলোমিটার হেঁটে হোটেলে ফিরে যান তাঁরা।
আরও পড়ুন:
সুমনাদের মতো বেঙ্গালুরুর আরও একদল পর্যটক অল্পের জন্য প্রাণে বেঁচেছেন। তাঁদের অবশ্য এমন মাঝপথে ফেলে রেখে যাননি সহিসেরা। তবে তাঁরা চা খাওয়ার জন্য মাঝে একটি দোকানে কিছু ক্ষণ দাঁড়িয়েছিলেন। বেঙ্গালুরুর বাসিন্দা স্ট্যানলি জ্ঞানম পরিবার নিয়ে গিয়েছিলেন কাশ্মীরে। তাঁদের সঙ্গে আরও দুই পরিবার ছিল। যাঁদের মধ্যে অন্যতম মধুসূদন সোমসেট্টি, যিনি জঙ্গিদের গুলিতে মারা গিয়েছেন। ২২ এপ্রিল বৈসনর উপত্যকায় যাচ্ছিলেন তাঁরা। দুপুর ১টা ৫০মিনিট নাগাদ একটি খাবারের দোকানে মধ্যাহ্নভোজের জন্য থামেন তাঁরা। ম্যাগি, পরোটা এবং পোলাও খান সকলে। তার পরে মধুসূদন এবং তাঁর স্ত্রী এগিয়ে যান বৈসরন উপত্যকার দিকে। কিন্তু বাকিরা চা খাওয়ার জন্য একটু অপেক্ষা করে যান। এর মধ্যেই ২টো ২০মিনিট নাগাদ উপরে গুলি চলার শব্দ শুনতে পান স্ট্যানলিরা। ওই সময়েই সহিসেরা তাঁদের দিকে ছুটে আসেন এবং দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যেতে বলেন। স্ট্যাটলি জানান, সহিস এবং স্থানীয় দোকানদারেরা তাঁদের সেখান থেকে পালাতে সাহায্য করেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- সংঘর্ষবিরতিতে রাজি ভারত এবং পাকিস্তান। গত ১০ মে প্রথম এই বিষয় জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে দুই দেশের সরকারের তরফেও সংঘর্ষবিরতির কথা জানানো হয়।
- সংঘর্ষবিরতি ঘোষণার পরেও ১০ মে রাতে পাকিস্তানের বিরুদ্ধে গোলাবর্ষণের অভিযোগ ওঠে। পাল্টা জবাব দেয় ভারতও। ইসলামাবাদের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে। তবে ১১ মে সকাল থেকে ভারত-পাক সীমান্তবর্তী এলাকার ছবি পাল্টেছে।
-
ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক বিষয়, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না নয়াদিল্লি, জানিয়েছে আমেরিকা: পাক বিদেশমন্ত্রী
-
পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত লড়াই, অগ্নিবীরদের ভাগ্য খুলে যেতে পারে, ৪ বছরের মেয়াদ বাড়বে? কী পরিবর্তন হতে পারে? চর্চা
-
ভারতের হামলায় কি গুঁড়িয়ে গিয়েছে আমেরিকায় তৈরি পাক যুদ্ধবিমান এফ-১৬? এক বাক্যে জবাব মার্কিন বিদেশ দফতরের
-
৩ মাস ধরে পালানোর চেষ্টা, শেষে চিনা যন্ত্র চালু করতেই গোয়েন্দাদের জালে পহেলগাঁওয়ের জঙ্গিরা
-
গোপন সুড়ঙ্গের মুখ কৌশলে বন্ধ করে ‘ফাঁদ’ পাতে সেনা? কেন তিন মাসেও কাশ্মীর ছাড়তে পারেনি পহেলগাঁওয়ের জঙ্গিরা