Advertisement
E-Paper

তিন তালাক শুনানি শেষ, রায় কবে জানাল না সুপ্রিম কোর্ট

তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে ৬ দিনের শুনানি শেষ হল বৃহস্পতিবার। শীর্ষ আদালত কোনও রায় দেয়নি এ দিন। কবে রায় ঘোষণা করা হবে, তার দিনক্ষণও জানানো হয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মে ২০১৭ ১৯:৪৭
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টে ৬ দিনের শুনানি শেষ হল বৃহস্পতিবার। শীর্ষ আদালত কোনও রায় দেয়নি এ দিন। কবে রায় ঘোষণা করা হবে, তার দিনক্ষণও জানানো হয়নি।

তিন তালাকের সাংবিধানিক বৈধতা নিয়ে পক্ষে ও বিপক্ষে সওয়ালের জন্য তিন দিন করে দু’পক্ষকেই সময় দেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বুধবারের শুনানিতে অল ইন্ডিয়া পার্সোনেল ল’ বোর্ডকে প্রশ্ন করেছিল, যাতে বিয়ের সময়েই মুসলিম মহিলারা তিন তালাকের ডিভোর্সে রাজি কি না, তা জানিয়ে দেওয়ার অধিকার পান, সেই ব্যবস্থা করা যায় কি না। এ ব্যাপারে মৌলবিদের নির্দেশ তাঁদের পক্ষে দেওয়া সম্ভব কি না।

আইনজীবী কপিল সিবালের মাধ্যমে মুসলিম ল’ বোর্ডের তরফে এ দিন শীর্ষ আদালতকে জানানো হয়েছে, সেই নির্দেশ তাঁরা দিতেই পারেন। যাতে বিয়ের সময়ে নিকাহনামায় সই করেই মুসলিম মহিলারা জানিয়ে দিতে পারবেন, তিন তালাকের মাধ্যমে বিবাহবিচ্ছেদে তাঁরা রাজি নাকি নারাজ।

শীর্ষ আদালতের বক্তব্য, এটা হলে তিন তালাকের মাধ্যমে ডিভোর্স দেওয়াটা আর সহজ হবে না। তার আর কোনও বৈধতাও থাকবে না।

মুসলিম ল’ বোর্ডের কাছে শীর্ষ আদালতের মাধ্যমে এও জানতে চাওয়া হয়, ‘‘এমন একটি প্রথা একটি সম্প্রদায়ের একাংশে চলছে কী ভাবে?’’

আরও পড়ুন- নাৎসি কায়দায় বন্দি নিধন সিরিয়ার জেলে! অভিযোগ আমেরিকার

Supreme Court Triple Talaq India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy