উত্তরাখণ্ডের জোশীমঠের কাছে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল বারো জনের। শুক্রবার জোশীমঠের কাছে উরগাম-পাল্লা জাখোলা রাস্তায় একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। খাড়াই রাস্তায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। তিন জনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন:
জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখনও উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলাশাসক হিমাংশু খুরানা এবং স্থানীয় পুলিশ সুপার প্রেমেন্দ্র ডোভাল। বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটা দলকে উদ্ধারকাজে নামানো হয়েছে। উদ্ধারকাজে গতি আনার জন্য বাহিনীর অন্য দলগুলিকেও ডেকে আনা হতে পারে।