E-Paper

প্রসবের পরে মৃত্যু দুই মহিলার

নিউ কলেজ মেডিক্যাল হাসপাতালে ৪ মে সি-সেকশনের মাধ্যমে ছয় মহিলার সন্তান হয়। এর পরেই বুকে ব্যথা, প্রস্রাব না করতে পারার মতো সমস্যা দেখা দেয় প্রসূতিদের।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ মে ২০২৬ ০৮:০৮

—প্রতীকী চিত্র।

সন্তান জন্ম দেওয়ার পরেই মৃত্যু হয়েছে দুই মহিলার। গুরুতর অসুস্থ অবস্থায় চার জন মহিলা আইসিইউ-তে ভর্তি রয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। সূত্রের খবর, সেখানকার নিউ কলেজ মেডিক্যাল হাসপাতালে ৪ মে সি-সেকশনের মাধ্যমে ওই ছয় মহিলার সন্তান হয়। এর পরেই বুকে ব্যথা, প্রস্রাব না করতে পারার মতো সমস্যা দেখা দেয় প্রসূতিদের। চিকিৎসকদের মতে, কোনও ভাবে ওই মহিলাদের কিডনি বিকল হয়ে যাওয়ায়, এই ঘটনা ঘটেছে। তবে, কেন একসঙ্গে এত জন প্রসূতি একই সমস্যায় আক্রান্ত হলেন, তার কারণ খুঁজছে স্বাস্থ্য দফতর।

প্রসবের পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন বছর ২৮-এর পায়েল। ৫ মে তাঁর মৃত্যু হয়। বছর কুড়ির জ্যোতি রবি মারা যান ৭ মে। বাকি চার জন প্রসূতীর মধ্যে তিন জনেরই এখনও পর্যন্ত স্বাভাবিক প্রস্রাব হচ্ছে না বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তাঁদের সারা দেহ ফুলে গিয়েছে, চোখ হলুদ হয়ে গিয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সি-সেকশনে ব্যবহৃত যাবতীয় ওষুধ সরিয়ে ফেলা হয়েছে। রাজ্য জুড়ে সংশ্লিষ্ট ওষুধগুলি ব্যবহারে আপাতত নিষেধাজ্ঞা জারি হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

police investigation Kota

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy