Advertisement
E-Paper

প্রেমে প্রত্যাখ্যান, ‘শাস্তি’ দিতে নাবালিকার মাথায় গুলি যুবকের! ঘটনাস্থলেই মৃত্যু

পুলিশ সুপার অনিল কুমার জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বন্দুক হাতে অনুরাধার কোচিং থেকে ফেরার রাস্তায় অপেক্ষা করছিলেন অভিযুক্ত। অনুরাধাকে দেখে এক দম সামনে থেকে মাথায় গুলি করেন অরবিন্দ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ১০:৫৯
বুধবার উত্তরপ্রদেশের ভাদোহীতে এই ঘটনা ঘটে। নিহত নাবালিকার নাম অনুরাধা বিন্দ।

বুধবার উত্তরপ্রদেশের ভাদোহীতে এই ঘটনা ঘটে। নিহত নাবালিকার নাম অনুরাধা বিন্দ। প্রতীকী ছবি।

প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান। ‘শাস্তি’ দিতে ১৫ বছরের কিশোরীকে গুলি করে খুনের অভিযোগ যুবকের বিরুদ্ধে। বুধবার উত্তরপ্রদেশের ভাদোহীতে এই ঘটনা ঘটে। নিহত নাবালিকার নাম অনুরাধা বিন্দ। বুধবার খুড়তুতো বোন নিশার সঙ্গে কোচিং ইনস্টিটিউট থেকে বাড়ি ফেরার সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত যুবকের নাম অরবিন্দ বিশ্বকর্মা।

পুলিশ সূত্রে খবর, ২২ বছর বয়সি অরবিন্দ সম্প্রতি অনুরাধাকে প্রেম নিবেদন করেছিলেন। কিন্তু অনুরাধা সটান জানিয়ে দিয়েছিল, অরবিন্দের সঙ্গে সম্পর্কে জড়ানোর কোনও রকম ইচ্ছা তার নেই। এর পরই ক্ষিপ্ত হয়ে অনুরাধাকে খুনের ছক কষেছিলেন অরবিন্দ।

পুলিশ সুপার অনিল কুমার জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বন্দুক হাতে অনুরাধার কোচিং থেকে ফেরার রাস্তায় অপেক্ষা করছিলেন অভিযুক্ত। অনুরাধাকে দেখে একেবারে সামনে থেকে মাথায় গুলি করেন অরবিন্দ। এর পরই তিনি সেখান থেকে চম্পট দেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অনুরাধার।

অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

Uttar Pradesh Death Gun Shot love Rejection
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy