Advertisement
E-Paper

আয়নায় নিজের মুখ দেখে কি হাসছে ওরা? ভাইরাল ভিডিয়ো ঘিরে হাসির রোল

আয়নার সামনে বাঁদর, শিম্পাঞ্জি থেকে শুরু করে হাতি, ডলফিনে‌র মতো প্রাণীর প্রতিক্রিয়া ও আচরণে স্বাভাবিক ভাবেই আমাদের হাসি পায়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ মে ২০২১ ১৬:১৯

ছবি সংগৃহীত

আয়নায় মুখ দেখলে কি বন্য প্রাণী নিজেদের চিনতে পারে? বহু দিন ধরেই এ বিষয়টি নিয়ে গবেষণা চলেছে। আয়নার সামনে বাঁদর, শিম্পাঞ্জি থেকে শুরু করে হাতি, ডলফিনে‌র মতো প্রাণীর প্রতিক্রিয়া ও আচরণে স্বাভাবিক ভাবেই আমাদের হাসি পায়। আবার বহু প্রাণীর হিংস্র প্রতিক্রিয়া দেখে হতভম্বও হতে হয়। ইন্টারনেটে এরকম অজস্র ভিডিও ছড়িয়ে রয়েছে। সে রকমই একটি ভিডিয়ো ভাইরাল হল টুইটারে।

ভিডিয়ো-তে দেখা গিয়েছে, আয়নায় নিজের মুখ দেখে অদ্ভুত প্রতিক্রিয়া দিচ্ছে বাঁদরগুলি। কখনও নিজেদেরই দেখে যাচ্ছে। কখনও আয়না বেয়ে নেমে আসছে নীচে। কখনও আয়নার দিকে তাকিয়ে খাচ্ছে। কখনও আয়নার প্রতিচ্ছবিকে খাওয়াতে যাচ্ছে। তবে তাদের প্রতিক্রিয়া নিয়ে আড়াআড়ি বিভক্ত নেটমাধ্যম। অনেকেরই দাবি, নিজের মুখ দেখে হাসছে তারা। অনেকের দাবি, ওরা বেশ অবাক হয়েছে আয়নায় নিজেকে দেখে। আপনিও দেখুন সেই ভিডিয়ো।

Viral video monkey
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy