Advertisement
E-Paper

ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েই সন্তানের জন্ম দিলেন মহিলা!

টাকা তোলার জন্য ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েই সন্তানের জন্ম দিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে কানপুরে। লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য কর্মী এবং পুলিশের সহায়তায় সন্তান সহ মহিলাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৬ ১৮:২১
—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

টাকা তোলার জন্য ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়েই সন্তানের জন্ম দিলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে কানপুরে। লাইনে দাঁড়িয়ে থাকা অন্যান্য মহিলা এবং পুলিশের সহায়তায় সন্তান সহ মহিলাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দু’জনেই সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সরভেসা দেবী নামে ওই মহিলা মাস তিনেক আগে স্বামীকে হারিয়েছেন। সম্প্রতি বেশ কিছু টাকার প্রয়োজন হয়ে পড়ে তাঁর। পাঁচ হাজার টাকা তোলার জন্য এ দিন তিনি সাত সকালেই ব্যাঙ্কে চলে যান। কিন্তু ব্যাঙ্কে প্রচুর ভিড় ছিল। সকাল থেকে ঠায়ে লাইনে দাঁড়িয়ে থাকার পর বিকেলে ৩টে ৪৫ মিনিট নাগাদ তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়। এর কিছু ক্ষণের মধ্যেই তিনি একটি সন্তানের জন্ম দেন। সেই সময়ে অবশ্য ব্যাঙ্কে লাইনে থাকা অন্যান্য মহিলারা তাঁকে সাহায্য করেন। খবর দেওয়া হয় পুলিশকেও। পরে পুলিশ এসে সন্তান এবং মহিলাকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন: দিল্লির পাঁচতারায় বিদেশিনীকে গণধর্ষণের অভিযোগ

Child birth
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy