Advertisement
E-Paper

‘মহারাষ্ট্রে গন্ডগোল’! পাহাড় বেয়ে পাথর গড়িয়ে পড়ল গাড়িতে, পথেই প্রাণ গেল মহিলার

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণে থেকে মনগাঁও যাচ্ছিলেন স্নেহাল। পিছনে যাত্রীর আসনে বসেছিলেন তিনি। পথেই ঘটে বিপত্তি।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৭:৫৪
পথেই মৃত্যু স্নেহাল গুজরাতির (বাঁ দিকে)। এই গাড়ির উপরেই পড়েছিল পাথর (ডান দিকে)।

পথেই মৃত্যু স্নেহাল গুজরাতির (বাঁ দিকে)। এই গাড়ির উপরেই পড়েছিল পাথর (ডান দিকে)। — ফাইল চিত্র।

এ যেন ‘গ্যাংটকে গণ্ডগোল’! মহারাষ্ট্রের পাহাড়ি পথ ধরে চলছিল গাড়ি। আচমকাই পাহাড়ের গায় বেয়ে পাথর নেমে এসে পড়ে সেই যানের উপরে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্নেহাল গুজরাতি নামে ৪৩ বছরের ওই মহিলার। মহারাষ্ট্রের তামহিনি ঘাটে ঘটেছে এই ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুণে থেকে মনগাঁও যাচ্ছিলেন স্নেহাল। পিছনে যাত্রীর আসনে বসেছিলেন তিনি। পাহাড়ি রাস্তায় আচমকা পাহাড় থেকে গড়িয়ে গাড়ির ছাদে পড়ে একটি বিশাল বড় পাথরখণ্ড। গাড়ির ছাদ ভেঙে পাথর আঘাত করে স্নেহালের মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

অন্য দিকে, মহারাষ্ট্রের সমৃদ্ধি জাতীয় সড়কে একটি বিলাসবহুল বাসে আগুন ধরে যায়। চালক এবং খালাসি ছাড়াও ছিলেন ১২ জন। চালকের তৎপরতায় যাত্রীদের প্রাণরক্ষা হয়। তাঁদের দ্রুত বাস থেকে নামিয়ে দেন তিনি। বাসটি মুম্বই থেকে জালনা যাচ্ছিল। বুধবার ভোরে তাতে আগুন ধরে। গত ১৮ অক্টোবর মহারাষ্ট্রের নন্দুরবাড়ে খাদে পড়ে যায় একটি বাস। প্রাণ হারান আট জন। জখম হন আরও ১৫ যাত্রী।

Accident Maharashtra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy