Advertisement
E-Paper

Viral: প্রাক্তন প্রেমিকের নতুন সম্পর্ক ভাঙতে ভুয়ো অ্যাকাউন্ট, ঘনিষ্ঠ ছবি, গুজরাতে ধৃত তরুণী

তরুণী জানিয়েছেন, তাঁর কাছে তাঁর প্রাক্তন প্রেমিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল। সেই পাসওয়ার্ড ব্যবহার করে এই কাজ করেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০২১ ১৩:২৫
তরুণীর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে

তরুণীর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে প্রতীকী চিত্র

প্রাক্তন প্রেমিকের নতুন বান্ধবীর ঘনিষ্ঠ ছবি নেট মাধ্যমে ছড়িয়ে দিয়েছিলেন গুজরাতের আমদাবাদের ২২ বছর বয়সি এক তরুণী। সেই ঘটনার জেরে তরুণীকে গ্রেফতার করেছে আমদাবাদ পুলিশের সাইবার ক্রাইম বিভাগ।

পুলিশ জানিয়েছে, কয়েক দিন আগে এক তরুণী তাঁদের কাছে অভিযোগ দায়ের করেন, কেউ তাঁর নামে ইনস্টাগ্রামে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলে সেখানে তাঁর আপত্তিকর ছবি প্রকাশ করেছে। তিনি আরও অভিযোগ করেন, ওই অ্যাকাউন্ট থেকেই তাঁর প্রেমিককে বন্ধুত্বের অনুরোধ পাঠানো হয়। তার পরেই এই ঘটনা তিনি জানতে পারেন।

ঘটনার তদন্ত করতে নেমে ওই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কে ব্যবহার করছে তা জানতে পারেন পুলিশের সাইবার ক্রাইম বিভাগের আধিকারিকরা। তার পরেই এক তরুণীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পারে, ওই তরুণী নিজের প্রাক্তন প্রেমিকের নতুন বান্ধবীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন।

জেরায় তরুণী জানিয়েছেন, তাঁর কাছে তাঁর প্রাক্তন প্রেমিকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড ছিল। সেই পাসওয়ার্ড ব্যবহার করে প্রেমিকের অ্যাকাউন্ট খুলে দু’জনের কথোপকথন ও ঘনিষ্ঠ ছবি পেয়ে যান তিনি। তার পরে সেই ছবি ব্যবহার করেন। তরুণীর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাঁর মোবাইল থেকে সব ছবি উদ্ধার করেছে পুলিশ।

Viral arrested
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy