Advertisement
E-Paper

YouTuber Gaurav Taneja: জন্মদিন পালন করতে অনুরাগীদের মেট্রো স্টেশনে ডেকে গ্রেফতার ইউটিউবার

নয়ডার মেট্রো স্টেশনে অনুরাগীদের ডেকেছিলেন ইউটিউবার গৌরব তানেজা। কয়েকশো মানুষের জমায়েত হয় ওই মেট্রো স্টেশনে। পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ জুলাই ২০২২ ০৮:৫৮
ছবি টুইটার।

ছবি টুইটার।

মেট্রো স্টেশনে অনুরাগীদের নিয়ে জন্মদিন উদ্‌যাপন করতে গিয়ে গ্রেফতার হতে হল ইউটিউবার গৌরব তানেজাকে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, জন্মদিন উদ্‌‌যাপনের জন্য নয়ডার সেক্টর ৫১ মেট্রো স্টেশনের সামনে অনুরাগীদের জমায়েত করতে নিজের ইনস্টাগ্রাম পেজে আর্জি জানিয়েছিলেন গৌরব। এর পরই ওই মেট্রো স্টেশনে কয়েকশো মানুষ জড়ো হন। এর জেরে পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়।

স্বামীর জন্মদিন উদ্‌‌যাপনের জন্য মেট্রোর আস্ত একটা রেক বুক করেছেন বলে ইনস্টাগ্রামে জানান গৌরবের স্ত্রী ঋতু রাঠে। সকলের সঙ্গে দেখা করার কথাও বলেন তিনি।

কোভিড পরিস্থিতিতে বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে গৌরবকে প্রথমে আটক করা হয়েছিল। পরে সরকারি নির্দেশ অমান্য করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে নয়ডা পুলিশ।

Youtuber Noida arrest
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy