Advertisement
E-Paper

লাভজনক দফতর থাকল নিরঞ্জনের হাতে

নতুন কার্যনির্বাহী কমিটির তালিকায় রাজ্যপালের অনুমোদন মেলার পরে আজ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য (ইএম)-দের মধ্যে দফতর বণ্টন করলেন মুখ্য কার্যবাহী সদস্য (সিইএম) নিরঞ্জন হোজাই।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৫ ০৩:৩২

নতুন কার্যনির্বাহী কমিটির তালিকায় রাজ্যপালের অনুমোদন মেলার পরে আজ উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য (ইএম)-দের মধ্যে দফতর বণ্টন করলেন মুখ্য কার্যবাহী সদস্য (সিইএম) নিরঞ্জন হোজাই। নিরঞ্জন অর্থ, গ্রামন্নোয়ন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ভুমি রাজস্ব, পরিষদের অধীনস্থ পূর্ত বিভাগ, কর এবং শিল্প-বাণিজ্য বিভাগ নিজের হাতেই রেখেছেন। দফতর বণ্টনের পর ১৪ জন সদস্যই আজ কাজে যোগ দেন। স্বশাসিত পরিষদের প্রধান সচিব (সাধারণ) মুকুট কেম্প্রাই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করে জানান, নতুন কার্যনির্বাহী কমিটিতে স্থান পাওয়া ১৪ জন সদস্যের মধ্যে প্রকান্ত ওয়ারিশাকে শিক্ষা ও পরিষদীয় বিভাগ, দেবলাল গারলোসাকে পূর্ত বিভাগ, এল লিমা কেইভমকে জলসম্পদ, নগরোন্নয়ন ও তথ্য-জনসংযোগ বিভাগ, আথং লিয়েনথাংকে পশুপালন বিভাগ, থাইসডাও থাওসেনকে খাদ্য বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy