Advertisement
E-Paper

‘আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে’! প্রেম দিবসের আগেই বান্ধবী মাহিকাকে বড় উপহার হার্দিকের

টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই চলছে প্রেমের সপ্তাহ। আর প্রেম দিবসের আগাম উপহার ইতিমধ্যেই মাহিকাকে দিয়ে ফেলেছেন হার্দিক।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬ ১৮:৪৫
হার্দিক-মাহিকা।

হার্দিক-মাহিকা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পথে হেঁটেছিলেন ২০২৪ সালে। তখন হার্দিক পাণ্ড্যের প্রতি সহানুভূতি প্রকাশ করেছিলেন তাঁর অনুরাগীরা। প্রায় দু’বছর কেটে গিয়েছে, এখন হার্দিকের জীবনে এসেছেন মাহিকা শর্মা। ক্রিকেটমহলের খবর, মাহিকার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন হার্দিক। সমাজমাধ্যমে অনেক সময়েই একান্ত মুহূর্তের ছবি ভাগ করেন হার্দিক-মাহিকা।

টি টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই চলছে প্রেমের সপ্তাহ। আর প্রেম দিবসের আগাম উপহার ইতিমধ্যেই মাহিকাকে দিয়ে ফেলেছেন ক্রিকেটার। যে কোনও বড় টুর্নামেন্টের আগেই চুলের ছাঁটে বদল আনেন তিনি। টি টোয়েন্টি বিশ্বকাপের আগেও নতুন হেয়ার কাট করিয়েছেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমে সেই ছবি ভাগ করতে গিয়েই অনুরাগীদের চোখে ধরা পড়ে যায় মাহিকার জন্য হার্দিকের প্রেমবার্তা। হার্দিকের ঘাড়ের কাছে জ্বলজ্বল করছে ইংরেজি অক্ষরে ‘এম’ লেখা ট্যাটু। ‘এম’ ইংরেজিতে মাহিকার আদ্যক্ষর। এই ছবি ছড়িয়ে পড়তেই অনুরাগীরা ধরে নিয়েছেন, মাহিকার নামেই ট্যাটু করিয়েছেন হার্দিক।

মাহিকাকে হার্দিকের প্রেমবার্তা।

মাহিকাকে হার্দিকের প্রেমবার্তা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ফ্যাশনদুনিয়ায় বেশ চর্চায় থাকে হার্দিকের সাজপোশাক আর কায়দা। হার্দিকের চুলের ছাঁট থেকে পোশাক বাছাই আর পাঁচজন ক্রিকেটারের মতো নয়। হার্দিকের শরীর জুড়ে রয়েছে অসংখ্য ট্যাটু। বাঘ, সিংহ, নানা উক্তি, পোষ্যের পায়ের ছাপ— হার্দিক তাঁর মনের ভাবনার খানিকটা বহিঃপ্রকাশ ঘটান ট্যাটুর মাধ্যমে। এ ক্ষেত্রেও মাহিকার নামে ট্যাটু করিয়ে তাঁদের সম্পর্ককে সিলমোহরই দিয়েছেন বলে মনে করছেন অনুরাগীরা।

ICC T20 World Cup 2026
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy