Advertisement
E-Paper

কেনা ক্রিম মাখলেই র‌্যাশ বার হয়, স্পর্শকাতর ত্বক হলে ময়েশ্চারাইজ়ার বানিয়ে নিন বাড়িতেই, রইল ৩ পদ্ধতি

তৈলাক্ত বা স্পর্শকাতর ত্বকে অনেক নামী-দামি সংস্থার ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেও ফল মিলছে না? বাড়িতেই তৈরি করে ফেলুন ঘরোয়া ময়েশ্চারাইজ়ার।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুন ২০২৬ ১৭:২৩
Homemade Recipes of DIY Natural Face Creams to Stop Skin Rashes Permanently

ঘরেই তৈরি করুন ময়েশ্চারাইজ়ার, রইল কিছু প্রণালী। ছবি: এআই সহায়তায় প্রণীত।

বাজারচলতি নামী-দামি ব্র্যান্ডের ক্রিম যতই জনপ্রিয় হোক না কেন, সকলের ত্বকের জন্য তা কার্যকরী না-ও হতে পারে। বিশেষ করে ত্বক খুব তৈলাক্ত বা স্পর্শকাতর হলে সব ধরনের ময়েশ্চারাইজ়ার কাজ করবে না। সে ক্ষেত্রে কৃত্রিম সুগন্ধি, প্রিজ়ারভেটিভ এবং প্যারাবেনযুক্ত ময়েশ্চারাইজ়ার মাখলে ত্বকে চুলকানি, ব্রণ, র‌্যাশের সমস্যাও হতে পারে। তাই কোনও ক্ষতিকারক রাসায়নিক ছাড়া ময়েশ্চারাইজ়ার বানিয়ে নেওয়া যাবে ঘরোয়া উপকরণেই।

অ্যালো ভেরা ও ভিটামিন-ই ময়েশ্চারাইজ়ার

একটি পাত্রে ৪ চামচ অ্যালো ভেরা জেলের সঙ্গে ২টি ভিটামিন-ই ক্যাপসুল এবং আমন্ড অয়েল খুব ভাল করে ফেটিয়ে নিন। যত ক্ষণ না এটি থকথকে ক্রিমের মতো হচ্ছে। রোজ রাতে ঘুমোনোর ভাল করে মুখে, গলায় ও হাতে মালিশ করুন। এই ময়েশ্চারাইজ়ার ব্যবহারে ত্বকের দাগছোপ উঠে যাবে, ব্রণ-র‌্যাশের সমস্যা দূর হবে।

গ্লিসারিন-মধুর ময়েশ্চারাইজ়ার

তিন চা চামচ গ্লিসারিন, দুই চা চামচ মধু, দুই চা চামচ গ্রিন টি এবং এক চা চামচ লেবুর রস নিয়ে নিন। একটি পাত্রে সবক’টি উপকরণ খুব ভাল ভাবে মিশিয়ে নিন। যাতে মসৃণ একটি পেস্ট তৈরি হয়। এর পর ওই মিশ্রণটি একটি কাচের পাত্রে ঢেলে মুখ ঢেকে রাখুন। এটি নিয়মিত ময়েশ্চারাইজ়ারের মতোই মুখে মালিশ করতে পারেন।

শিয়া বাটার ও ল্যাভেন্ডার ক্রিম

ত্বক অতিরিক্ত শুষ্ক ও র‌্যাশের সমস্যা থাকলে, এই ময়েশ্চারাইজ়ার ব্যবহার করতে পারেন। এটি বানাতে লাগবে ২ চামচ শিয়া বাটার, ১ চামচ নারকেল তেল ও ৩-৪ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। শিয়া বাটার ও নারকেল তেল হালকা গরম করে নিয়ে ঠান্ডা করে ল্যাভেন্ডার অয়েল মেশান। এ বার মিশ্রণটি ফ্রিজে কিছু ক্ষণ রাখুন। একটু জমে গেলে চামচ দিয়ে দ্রুত নাড়ালেই তৈরি হয়ে যাবে ক্রিম।

Moisturizer Skin Care Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy