Advertisement
E-Paper

শীত চলে গেলেও খুশকি কমছে না? নিমপাতার ব্যবহারেই হবে কামাল, জানুন সঠিক পদ্ধতি

বাজার থেকে কেনা রকমারি শ্যাম্পু খুশকির সমস্যার সমাধান করতে পারে না। এ বার থেকে খুশকির সমস্যা দূর করা যেতে পারে আরও অনেক সহজে। খুশকির সমস্যা দূর করতে কাজে লাগাতে পারেন নিমপাতা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মার্চ ২০২৬ ২০:১০
খুশকি কমবে নিমের জাদুতে।

খুশকি কমবে নিমের জাদুতে। ছবি: সংগৃহীত।

শীত চলে গেলেও খুশকির সমস্যা কমছে না। নানা উপায়ে খুশকি তাড়ানোর চেষ্টা করে থাকেন অনেকে। কিন্তু বাজার থেকে কেনা রকমারি শ্যাম্পু সব সমস্যার সমাধান করতে পারে না। এ বার থেকে খুশকির সমস্যা দূর করা যেতে পারে আরও অনেক সহজে। কাজে লাগাতে পারেন নিমপাতা।

১) মাথায় খুশকি থাকলে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে মাথার ত্বকে নিমের তেল মাখুন। নিমের তেল বানাতে পারবেন বাড়িতেই। নারকেল তেল ও কয়েকটি নিমপাতা ফুটিয়ে তার সঙ্গে কয়েক ফোঁটা পাতিলেবুর রস মেশান। তবে এটি যদি দিনের বেলায় মাখেন, রোদ্দুর লাগাবেন না।

২) খুশকি তাড়াতে নিমের সঙ্গে দই মিশিয়েও লাগাতে পারেন। এতে চুল নরমও হবে আর খুশকির সমস্যাও দূর হবে। কয়েকটি নিমপাতা বেটে নিয়ে এক বাটি দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এবার এটি মাথার ত্বকে মাখিয়ে মিনিট ২০ রেখে ভাল করে ধুয়ে নিন।

৩) নিমের তৈরি হেয়ারমাস্কেও কাবু হতে পারে খুশকি। কয়েকটি নিমপাতা বেটে নিয়ে তার সঙ্গে ১ টেবিল চামচ মধু মিশিয়ে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। এবার মাথার ত্বকে এই মাস্কটি ভাল করে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন।

Dandruff Remedies Dandruff Problem
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy