Advertisement
E-Paper

গরমে ঘাম বসার কারণে বেশি চুল পড়ছে? টাক পড়ার আগেই সাবধান হোন

চুলের বাড়তি যত্ন না নিলে কিন্তু চুল পড়ার সমস্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। গরমে চুলের প্রয়োজন অতিরিক্ত যত্ন, আর এড়িয়ে চলা জরুরি কিছু ভুল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৬ ২০:২৩
গরমেও বাড়ছে চুল পড়ার সমস্যা।

গরমেও বাড়ছে চুল পড়ার সমস্যা। ছবি: সংগৃহীত।

এক দিকে অতিরিক্ত রোদে চুলের রুক্ষ হয়ে যাওয়া, অন্য দিকে ঘামের চোটে ময়লা জমে চুলের দফারফা। গরমকালে হাত ধরে এসে যায় চুলের নানা সমস্যা। এই সময় চুলের বাড়তি যত্ন না নিলে কিন্তু চুল পড়ার সমস্যা কয়েক গুণ বেড়ে যেতে পারে। গরমে চুলের প্রয়োজন অতিরিক্ত যত্ন, আর এড়িয়ে চলা জরুরি কিছু ভুল।

১) গরমে মাথায় ঘাম জমে থাকে। চুলও তৈলাক্ত হয়ে যায়। তাই প্রতি দিনই শ্যাম্পু করেন অনেকে। তবে এমনটা সঠিক নয়। প্রতি দিন শ্যাম্পু করলে তা চুল ও মাথার ত্বকের ক্ষতি হয়। শ্যাম্পুতে কড়া রাসায়নিক থাকায় তা মাথার ত্বকের স্বাভাবিক তেল ধুয়ে দেয়। ফলে চুল রুক্ষ হয়ে যায়। তাই সপ্তাহে তিন দিন শ্যাম্পু করলেই যথেষ্ট।

২) কম-বেশি খুশকির সমস্যায় অনেকেই জেরবার। আর খুশকি হওয়া মানেই চুল পড়ার সমস্যা বেড়ে যাওয়া। অনেকে সারা রাত ধরে মাথায় থেল মেখে শোন। এতে কিন্তু খুশকির সমস্যা বেড়ে যায়। তাই তেল মেখেই শ্যাম্পু করে নেওয়া জরুরি।

৩) সূর্য যেমন ত্বক শুষ্ক করে দেয়, তেমন চুলের রুক্ষতার জন্যও কিন্তু দায়ী সূর্যের অতিবেগনি রশ্মি। ইউভি বি চুলের প্রোটিনকে নষ্ট করে দেয়, তেমনই ইউভি এ চুলের রং বদলের জন্য দায়ী। ইউভি রশ্মি অক্সিডেটিভ স্ট্রেস বাড়িয়ে দেয়, সেই কারণে অল্প বয়সেই পাকা চুলের সমস্যা শুরু হয়। এই সমস্যা থেকে দূর করতে কাজে আসে চুলের সানস্ক্রিন।

৪) এই গরমে বাইরে বার হলে ত্বকের সঙ্গে সঙ্গে চুলেরও বেহাল দশা হয়। চুল ভাল রাখতে তাই টুপি বা স্কার্ফ ব্যবহার করুন। তাতে অতিবেগুনি রশ্মির কবল থেকে বাঁচবেন। এই সময় দুপুরের দিকে খোলা চুলে রাস্তায় না বেরোনোই ভাল।

Hair Care Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy