Advertisement
E-Paper

রোদে পুড়বে না ত্বক, দূর হবে বলিরেখাও, গরমে কী ভাবে ত্বকের যত্ন নেবেন বয়স্কের?

বয়সকালেও ত্বকের যত্ন নিতে হবে সঠিক উপায়ে। সে জন্য নামী ব্র্যান্ডের প্রসাধনীর প্রয়োজন নেই। ঘরোয়া কিছু উপকরণেই তা সম্ভব।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৬ ১৮:১৩
বয়স্কদের ত্বকের যত্ন নেওয়ার কিছু উপায়?

বয়স্কদের ত্বকের যত্ন নেওয়ার কিছু উপায়? ছবি: এআই সহায়তায় প্রণীত।

বয়সকালে ত্বকের যত্ন নিতে হবে সঠিক উপায়ে। পঞ্চাশ বা ষাট পেরিয়ে গেলে অনেকেই হাল ছেড়ে দেন। কিন্তু ওই সময়ে সঠিক ভাবে যত্ন না নিলে চামড়া ঝুলে যেতে পারে খুব তাড়াতাড়ি। ত্বক আরও বেশি শুষ্ক হয়ে উঠতে পারে, আর্দ্রতা হারাতে পারে। বয়স্কদের ত্বকের যত্ন নিতে কোনও নামী ব্র্যান্ডের অ্যান্টি-এজিং ক্রিম বা ফেশিয়ালের প্রয়োজন নেই। ত্বকের থেরাপি করারও দরকার নেই। বরং ঘরোয়া কিছু উপকরণেই ত্বকের যত্ন নেওয়া যাবে।

কী কী মাখবেন?

কফি-বেসনের প্যাক

কফি, বেসন এবং দুধ। মাত্র তিন উপকরণেই কাজ হবে। তিন উপকরণ সম পরিমাণ মিশিয়ে নিন। তবে প্যাক ব্যবহার করতে হবে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করে নেওয়ার পরে। মিশ্রণটি মুখে মাখার সময়ই মিনিট ২ মাসাজ় করে নিন। তার পরে আরও ১০ মিনিট মুখে রাখুন। চোখের চারপাশ বাদ দিয়ে তা মাখতে হবে। চোখ যাতে আরাম পায় সে জন্য আলু বা শসা চাকা করে কেটে চোখে দিয়ে মিনিট ১৫ বিশ্রাম নিন। তার পরে প্যাক ধুয়ে ফেলুন।

অ্যালো ভেরা এবং শসা

ত্বকের খেয়াল রাখতে অ্যালো ভেরার জুড়ি মেলা ভার। সেই সঙ্গে যদি জুটি বাঁধে শসা, তা হলে ত্বকের জেল্লা ধরে রাখা কঠিন নয়। অ্যালো ভেরা জেলের সঙ্গে শসার রস মিশিয়ে মিশ্রণ তৈরি করে নিন। তার পর গোটা মুখে লাগিয়ে ২০ মিনিট রাখুন। শুকিয়ে এলে ধুয়ে নিন। এই ফেস প্যাকের ব্যবহারে ট্যানও দূর করা সম্ভব। বয়সকাল যদি মেচেতার দাগ পড়ে বা নাকের পাশে ও গলায় কালচে দাগছোপ হয়, তা হলে এই প্যাকটি মাখলে উপকার পেতে পারেন।

পেঁপে-কলার ফেসপ্যাক

একটি পাকা পেঁপের কয়েকটি টুকরোর সঙ্গে পাকা কলা ভাল করে চটকে নিন। ব্লেন্ডারে দিয়েও মিশিয়ে নিতে পারেন। এর সঙ্গে সামান্য কাঁচা হলুদ ও মধু মিশিয়ে প্যাক তৈরি করুন। মুখে ও হাতে লাগিয়ে মিনিট ২০ থেকে ধুয়ে ফেলতে হবে। সপ্তাহে তিন দিন এই প্যাক মাখলে বলিরেখার সমস্যা দূর হবে। ত্বকের উজ্জ্বলতা ফিরবে এবং রোদে পোড়া দাগছোপ দূর হবে।

Summer Skin Care Tips Skin Care
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy