Advertisement
E-Paper

বাসি রুটি ফেলে না দিয়ে মাখতেও পারেন, কী ভাবে ব‍্যবহার করলে ত্বক মাখনের মতো হবে?

রাতে অনেকেই রুটি খান। মাথাপিছু গুণে গুণে রুটি বানালেও অনেক সময় দু’-একটি বেঁচে যায়। তবে সেই বেঁচে যাওয়া রুটি ফেলে না দিয়ে ত্বকে মাখতে পারেন। উপকার পাবেন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১২:১৫

নিয়মিত পরিচর্যার অভাব, ধুলোবালি, দূষণের প্রভাবে ত্বকের জেল্লা হারাতে শুরু করে। হারানো জেল্লা ফিরিয়ে আনতে দারুণ ভাবে কাজ করে বাসি রুটির প্যাক। শুধু তা-ই নয়, এই প্যাক ব্যবহার করলে আলাদা করে মুখে আর এক্সোফলিয়েট করার প্রয়োজন পড়ে না।

কী এমন আছে বাসি রুটি দিয়ে তৈরি প্যাকে?

রূপচর্চায় আগ্রহীরা বলছেন, গমের আটায় থাকা ভিটামিন এবং খনিজ ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনে। এ ছাড়া রুটির মধ্যে রয়েছে প্রাকৃতিক ল্যাক্টিড অ্যাসিড, যা ত্বককে গভীর থেকে পরিষ্কার করে। এক্সফলিয়েট করতেও সাহায্য করে। তবে বর্ষাকালে দিন কয়েকের পুরনো রুটির উপর ছত্রাকের আস্তরণ পড়তে পারে। এই ধরনের রুটি ত্বকে ব্যবহার করলে কিন্তু অ্যালার্জির আশঙ্কা কমে।

কী ভাবে তৈরি করবেন এই ফেসপ্যাক?

বাসি রুটি খুব শক্ত হয়ে গেলে তা মিক্সিতে বেশ খানিকটা গুঁড়িয়ে নিন। তার মধ্যে দিয়ে দিন ২ টেবিল চামচ দই, ১ টেবিল চামচ মধু এবং ১ চা চামচ লেবুর রস। সব উপাদান ভাল করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। স্নানের আগে এই মিশ্রণ মুখ, গলা, ঘাড় এবং দুই হাতে মেখে রাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর হালকা হাতে ঘষে নিন। তার পর উষ্ণ জলে ধুয়ে ফেলুন। চাইলে সারা গায়েও মাখতে পারেন।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy