Advertisement
E-Paper

ঊর্ধ্বাঙ্গে পোশাক নেই, আছে শুধুই বুকের খাঁচা, ভালবাসাহীন জীবনে উরফির এ কেমন বাঁচা

তর্ক, সমালোচনা, কটাক্ষ, কুমন্তব্য— সব কিছুর ঊর্ধ্বে উরফি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ ১৯:৪৯
image of Uorfi Javed

নানা জনের কটাক্ষ, কুকথা স্পর্শ করতে পারে না উরফিকে। ছবি: সংগৃহীত।

নানা রকম পোশাক পরে সমাজমাধ্যমে বিতর্কের ঝড় তোলেন মডেল-তারকা উরফি জাভেদ। তাঁকে নিয়ে সমালোচনা হলে, কিচ্ছুটি আসে-যায় না তাঁর। নানা জনের কটাক্ষ, কুকথা তাঁকে স্পর্শ করতে পারে না। তবে ইদানীং বোধ হয় একটু স্বাদবদল করতে ইচ্ছে হয়েছে তাঁর। ছেঁড়া-ফাটা, ভাঙাচোরা নানা রকম জিনিস দিয়ে পোশাক তৈরি করতে করতে কি উরফি একটু ক্লান্ত হয়ে পড়েছেন? সদ্য প্রকাশ পাওয়া ছবিগুলি তো তেমন ইঙ্গিতই দিচ্ছে।

সমাজমাধ্যমে সদ্য পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, নিম্নাঙ্গে শুধুমাত্র ট্রাউজ়ার পরিহিতা উরফিকে। দেহের ঊর্ধ্বাঙ্গে কিচ্ছুটি নেই। রয়েছে শুধু তাঁর বুকের ‘এক্স-রে’র প্লেট। সেখানে ফুটে উঠেছে তাঁর ভাঙা হৃদয়ের ছবি। উল্টো দিকে থাকা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজের এমন ছবি তুলে পোস্ট করেছেন তিনি।

এমন ছবি দেখে মন্তব্যকারীদের মধ্যে একজন লিখেছেন, “এসো সুন্দর, আমি তোমার হৃদয়ের ভাষা পড়তে চাই।” অন্য এক জনের বক্তব্য, “রোজার মাসে এ সব কী করছেন আপনি? আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না।” উরফির মন ভাঙার ক্ষতকে প্রলেপ দিতে তৃতীয় জন লিখেছেন, “কে উরফির মন ভাঙল? তাঁর নাগাল যদি এক বার পেতাম!”

Uorfi Javed
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy