Advertisement
E-Paper

WhatsApp New Feature: হোয়াট্‌সঅ্যাপের গ্রুপ চ্যাটে দ্বিগুণ হবে সদস্য, আসছে আরও নয়া বৈশিষ্ট্য

হোয়াট্‌সঅ্যাপের গ্রুপ চ্যাটে একসঙ্গে অংশ নিতে পারতেন ২৫৬ জন। সেই সংখ্যায় আসতে চলেছে পরিবর্তন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০২২ ২১:০৪
হোয়াট্‌সঅ্যাপের এই নতুন বৈশিষ্ট্য স্বভাবতই খুশি অনেকে।

হোয়াট্‌সঅ্যাপের এই নতুন বৈশিষ্ট্য স্বভাবতই খুশি অনেকে। ছবি: সংগৃহীত

হোয়াট্‌সঅ্যাপে আবার আসছে কিছু বদল। নতুন সুবিধা পেতে চলেছেন ব্যবহারকারীরা।

একেবারে শুরুর দিকে হোয়াট্‌সঅ্যাপ গ্রুপ চ্যাটে একসঙ্গে ৫০ জন অংশ নিতে পারতেন। ২০১৪-র নভেম্বরে সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করে হোয়াট্‌সঅ্যাপ। তার ঠিক দেড় বছর পর ২০১৬-র ফেব্রুয়ারি মাসে এক ধাক্কায় সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ২৫৬-এ। ছ’বছর পর গ্রুপ চ্যাটে অংশ নেওয়ার সদস্য সংখ্যাটি বিদ্যুৎ গতিতে বেড়ে হচ্ছে ৫১২।

সংস্থা সূত্রে খবর, হোয়াট্‌সঅ্যাপের এই সুবিধা পাওয়া যাবে সব অ্যানড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে। তবে হোয়াট্‌সঅ্যাপের অন্যতম প্রতিদ্বন্দ্বী টেলিগ্রামের তুলনায় এই সংখ্যাটি অনেক কম। হোয়াট্‌সঅ্যাপের এই নতুন বৈশিষ্ট্য স্বভাবতই খুশি অনেকে।

পাশাপাশি, হোয়াট্‌সঅ্যাপে আরও একটি ফিচার আসতে চলেছে। এখনও পর্যন্ত হোয়াট্‌সঅ্যাপে ভিডিয়ো, ভয়েস মেসেজ এবং ছবির জন্য সর্বাধিক ১৬ মেগাবাইটের ফাইল পাঠানো যেত। তবে এখন থেকে ব্যবহারকারীরা একবারে ১০০ মেগাবাইটের ফাইল পাঠাতে পারবেন বলে জানা গিয়েছে।

WhatsApp
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy