Advertisement
E-Paper

Health Tips: রাস্তায় বেরোলেই প্রস্রাব পাচ্ছে? সমস্যার সমাধান হবে কী করে

এই সমস্যা দীর্ঘ দিন চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। কিন্তু কিছু কিছু খাবার বা পানীয় রোজকার পাত থেকে বাদ দিলে এই সমস্যা কিছুটা কমতে পারে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২১ ১৮:৩৭
ঘন ঘন প্রস্রাব পেলে কী কী খাওয়া কমাবেন?

ঘন ঘন প্রস্রাব পেলে কী কী খাওয়া কমাবেন? ছবি: সংগৃহীত

অনেকেরই ঘন ঘন প্রস্রাব পায়। এর কারণ মূত্রাশয়ের পেশির সমস্যা। যাঁদের মূত্রাশয়ের পেশি তুলনায় দুর্বল হয়, তাঁদের ঘন ঘন প্রস্রাব পেতে থাকে। বাড়ি থেকে বেরোনোর আগে শৌচালয়ে যাওয়ার প্রবণতা থাকে। বাড়ি থেকে বেরিয়েও আবার তলপেটে চাপ পড়তে থাকে।

এই সমস্যা দীর্ঘ দিন চলতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। কিন্তু কিছু কিছু খাবার বা পানীয় রোজকার পাত থেকে বাদ দিলে এই সমস্যা কিছুটা কমতে পারে। কোন কোন খাবার বাদ দেবেন? রইল তালিকা।

সোডাযুক্ত খাবার: যদি মূত্রাশয়ের পেশি দুর্বল হয়, তা হলে সোডা-যুক্ত পানীয় একেবারে খাবেন না। ঠান্ডা পানীয় বা লেমনেডে থাকা দ্রবীভূত কার্বোন ডাই-অক্সাইড মূত্রাশয়ে চাপ দেয়। ফলে সমস্যা বাড়ে।

কফি: যাঁদের মূত্রাশয়ের পেশি দুর্বল তাঁরা কফি জাতীয় পানীয় এড়িয়ে চলুন। কারণ কফিতে ক্যাফেইন জাতীয় উপাদান থাকে। সেটি মূত্রাশয়ের পেশির উপর চাপ দেয়। ফলে এই সমস্যা বাড়তে থাকে।

চিনি না কি কৃত্রিম চিনি: অনেকেই চিনির বদলে কৃত্রিম চিনি খান। কিন্তু গবেষণা বলছে, কৃত্রিম চিনি বা সুইটনারে এমন কিছু উপাদান থাকে, যেগুলি মূত্রের পরিমাণ বাড়িয়ে দেয়। ফলে মূত্রাশয়ের পেশিতে চাপ পড়ে। এই জাতীয় উপাদান এড়িয়ে চললেই ভাল।

মদ্যপান: মদ জাতীয় পানীয় শরীর শুকিয়ে দেয়। শরীরে জমা জল এগুলি বার করে দেয়। ফলে প্রচুর মূত্র তৈরি হতে থাকে। যাঁদের ঘন ঘন প্রস্রাব পায়, তাঁদের মদ্যপান এড়িয়ে যাওয়াই ভাল।

মশলা: অতিরিক্ত মশলা দেওয়া খাবারও এই সমস্যা বাড়িয়ে দেয়। ফলে এগুলিও এড়িয়ে যাওয়া উচিত।

Urine Health Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy