Advertisement
E-Paper

এই নুন পারে বহু সমস্যার সমাধান করে দিতে

বহু দিন ধরেই চিকিৎসার নানা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এই নুন। এপসম লবন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ এপ্রিল ২০২১ ১২:৩৭
এপসম লবনের অনেক গুণ।

এপসম লবনের অনেক গুণ। ছবি: সংগৃহীত

অবসাদ থেকে পেটের গণ্ডগোল— বহু সমস্যার সমাধান করতে পারে এই লবন। যদিও প্রথাগত লবন বা রান্নার নুনের থেকে একেবারে আলাদা এটি। কিন্তু বহু দিন ধরেই চিকিৎসার নানা ক্ষেত্রে ব্যবহার হচ্ছে এই নুন। এপসম লবন।

কী এই এপসম লবন: ইংল্যান্ডের এপসম অঞ্চলে প্রথম এই লবন তৈরি হয়। রাসায়নিক নাম ‘ম্যাগনেসিয়াম সালফেট’। দেখতে সাধারণ নুনের মতো এই লবন প্রথমে স্নানের জলে মেশানোর কাজ ব্যবহার হত। তার পরে ওষুধ হিসেবেও এর ব্যবহার হতে থাকে।

কী ভাবে ব্যবহার: স্নান তো বটেই, অনেকেই এপসম লবন মেশানো জল পান করেন। এতে শরীরে জমা দূষিত পদার্থ বা টক্সিন বেরিয়ে যায়।

উপকার কী কী: এই লবনের অনেক উপকার। শরীরে ম্যাগনেসিয়ামের চাহিদার অনেকটাই পূরণ করতে পারে এটি। অনেকের দাবি, এই নুন মেশানো জল খেলে তো বটেই, এই জলে স্নান করলেও ম্যাগনেসিয়ামের চাহিদা কিছুটা মেটে। ম্যাগনেসিয়ামের চাহিদা মিটলে মানসিক চাপ বা উদ্বেগও কিছুটা কমে। ঘুম ভাল হয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা মেটে। ব্যথার উপশম হয় তাড়াতাড়ি।

সতর্কতা: কতটা এপসম লবন খাওয়া উচিত, তা চিকিৎসকই বলতে পারবেন। তাই এই নুন মেশানো জল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এই লবন মেশানো জল খাওয়া উচিত নয়। সে বিষয়েও চিকিৎসকের থেকে ভাল করে জেনে নিতে হবে।

Salt
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy