Advertisement
E-Paper

লেবু বা ভিনিগার নয়, ঘর মোছার জলে মেশান ২ ফোঁটা, বাড়ি ভুরভুর করবে সুগন্ধে

ধূপের গন্ধ বা ভিনিগার নয়, ঘর সুন্দর গন্ধে ভরিয়ে তুলুন অন্য এক কৌশলে। প্রাকৃতিক নির্যাসের ব্যবহারেই সুরভিত হবে বাড়ি, কিন্তু কী ভাবে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:৪০
ঘর মোছার জলে কী মেশাবেন?

ঘর মোছার জলে কী মেশাবেন? ছবি: এআই সহায়তায় প্রণীত।

ধূপের গন্ধ, কৃত্রিম সুগন্ধী ঘর সুরভিত করলেও তা স্বাস্থ্য-বান্ধব নয়। কিন্তু আপনি চান ঘর ভরুক সুন্দর গন্ধে। উপায় কী? তাজা ফুল রাখলে সুবাস ছাড়ে বটে, তবে তা ততটাও জোরালো নয়। তার চেয়ে বরং ঘর মোছার জলে মিশিয়ে নিন দু’ফোঁটা তেল। সর্ষের তেল বা নারকেল তেল নয়, ব্যবহার করুন এসেনশিয়াল অয়েল।

মন-মেজাজ ভাল রাখতে অনেকেই এসেনশিয়াল অয়েল ব্যবহার করেন।অয়েল ডিফিউজ়ার ব্যবহার করেন। তবে ঘর মোছার সময় জলে মেশালেও ঘর ভুরভুর করবে সৌরভে।

ল্যাভেন্ডার থেকে রোজ়মেরি, চন্দন, লেমনগ্রাস, টি-ট্রি অয়েল- এমন নানা রকম এসেনশিয়াল অয়েলের গন্ধ যেমন আলাদা, কাজও আলাদা। ল্যাভেন্ডার অয়েল মনকে শান্ত করে। চন্দনের হালকা সুবাস মন ভাল করা অনুভূতি দেয়। আবার টি-ট্রি অয়েল জীবাণুনাশক। এক বালতি জলে মাত্র ২ ফোঁটাই যথেষ্ট, না হলে তেলে পা হড়কে যেতে পারে। অতিথি আসার আগে এসেনশিয়াল অয়েল যুক্ত জল দিয়ে ঘর মুছে নিন। আবার এমন জল দিয়ে খাওয়ার টেবিল, বসার ঘরের টেবিলটি পরিষ্কার করতে পারেন। তা হলেও সৌরভ থাকবে ঘর জুড়ে।মরসুম বদলের সঙ্গে এসেনশিয়াল অয়েলও বদলে দিতে পারেন।

Cleaning Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy