Advertisement
E-Paper

বেড়াল, কুকুরও কি মানুষের মতো স্বপ্ন দেখে? কেমন হয় সেই স্বপ্নদৃশ্য, শোয়ার ভঙ্গি কেন বদলে যায়

বিড়াল, কুকুরের ভাব-ভঙ্গি, আনন্দ-দুঃখের বহিঃপ্রকাশ সকলেরই জানা। কিন্তু পোষ্যেরা কি স্বপ্নও দেখে?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জুন ২০২৬ ১৯:৪১
বিড়াল, কুকুরও কি স্বপ্ন দেখে?

বিড়াল, কুকুরও কি স্বপ্ন দেখে? ছবি:সংগৃহীত।

মানুষের ভাষায় তারা কথা বলতে পারে না ঠিকই। কিন্তু হাবেভাবে চারপেয়েরা মানুষের মতোই মনের কথা বুঝিয়ে দেয়। তাদের আবেগ-অনুভূতি, দুঃখ- আনন্দের ভঙ্গিমা আছে। আনন্দ হলে সারমেয় লেজ নাড়ে। মার্জার পায়ে গা ঘষে। আবার রেগে গেলে পাল্টে যায় তাদের আচরণ।

বিড়াল, কুকুরের এই সমস্ত আচরণ প্রায় সকলেরই জানা। কিন্তু কখনও মাথায় এসেছে কি, তারা কি স্বপ্নও দেখে? বাড়িতে পোষ্য থাকলে খেয়াল করে দেখবেন, ঘুমের সময়ে তারা চোখ পিটপিট করছে। তাদের শোয়ার ভঙ্গিটিও হয়ে যাচ্ছে আদুরে।

তখন কিন্তু পোষ্য স্বপ্নও দেখে। গবেষণা বলছে বিড়াল, কুকুরদেরও ঘুমের পর্যায় রয়েছে। তার মধ্যে একটি হল ‘র‌্যাপিড আই মুভমেন্ট’। আরইএম বা র‌্যাপিড আই মুভমেন্ট, ঘুমের একটি পর্যায় যখন মানুষ স্বপ্ন দেখে। এই সময়ে মস্তিষ্কও কিছুটা সজাগ থাকে।এই পর্যায়ে চোখ দ্রুত নড়াচড়া করে।

পশুরোগ চিকিৎসকেরা জানাচ্ছেন, ‘র‌্যাপিড আই মুভমেন্ট’-এর পোষ্যেরা তাদের পা তুলে ধরে, কান নাড়ায়, চোখও পিটপিট করে। কোনও কোনও পোষ্য মুখে মৃদু শব্দও করে। বিড়াল যেমন হালকা স্বরে ম্যাঁও করে ডেকে ওঠে।

কোন স্বপ্নদৃশ্য দেখে পোষ্য

কুকুর সাধারণত তাদের দৈনন্দিন কার্যকলাপই স্বপ্নে দেখে। যেমন সে যদি বল নিয়ে খেলা করে বা কিছু চিবোয়, বাড়ির কারও সঙ্গে খুনসুটি করে, সেই সব ছবি স্বপ্নে আসতে থাকে। তবে বিড়ালের স্বপ্নদৃশ্য কিছুটা আলাদা। শিকার করা, গাছে ওঠা, দৈনন্দিন গুরুত্বপূর্ণ কাজই তারা স্বপ্নে দেখে। গবেষণা বলছে, স্বপ্ন তাদের সারা দিনের ঘটনা এবং স্মৃতিগুলি গুছিয়ে নিতে সাহায্য করে।

পোষ্যেরা কি দুঃস্বপ্নও দেখে?

ঘুমের সময় কখনও কখনও বিড়াল বা কুকুর রেগে যেতে পারে, ভয় পেয়ে ডাকাডাকিও করতে পারে। কারও কারও মতে, তারা যদি খুব দুঃখজনক বা ভয়ের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যায়, কখনও সেই স্মৃতিও স্বপ্নে দৃশ্যমান হতে পারে।

Pet Care Tips

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy