Celebrity Homes: মীরার রান্নাঘর থেকে আলিয়ার পড়ার ঘর, খ্যাতনামীদের অন্দরমহল দেখে মাথা ঘুরে যেতে পারে
বলিউড এবং হলিউড তারকাদের অন্দরমহলের তাক লাগানো চেহারা দেখেছেন কি?
বাড়ি সাজাতে অনেকেই ভালবাসেন। কিন্তু কী ভাবে সাজাবেন বুঝতে পারেন না। এই সময়ে যদি হাতে থাকে প্রচণ্ড পছন্দের কোনও তারকার অন্দরসজ্জা? তা হলে পছন্দের তারকার মতো করে ঘর সাজানোটা অনেক সহজ হয়ে যায়।
হালে নেটমাধ্যমে মীরা রাজপুত একটি ছবি দিয়েছেন। ছবিতে তিনি রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। অনুরাগীরা তাঁর প্রশংসা যেমন করেছেন, তেমনই অনেকেই প্রশংসা করেছেন রান্নাঘরের অন্দরসজ্জারও। এমনকি অনেকে মীরার ফ্রিজটিও কম প্রশংসা কুড়োয়নি।
বাড়িতে আলিয়া ভট্টের সবচেয়ে পছন্দের জায়গা তাঁর পড়ার ঘর। এই ঘরটি তিনি নিজের পরিকল্পনা অনুযায়ী সাজিয়েছেন। এমনই জানিয়েছেন আলিয়া। বাড়িতে থাকলে এখানেই বেশি সময় কাটে তাঁর।
২১ কোটি টাকার অ্যাপার্টমেন্টের মালিক ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন। তাঁদের শোওয়ার ঘরের জানলা দিয়ে দেখা যায় গোটা মুম্বই শহর।
রাধিকা আপ্টের বৈঠকখানার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস তাঁর বসার জায়গা। এই বিশেষ বসার জায়গাটিতে না কি তিনি আর কাউকে বসতে দেন না। বসার ঘরের অন্দরসজ্জায় রাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন এটিই।
আরও পড়ুন:
সোনালি বেন্দ্রের অন্দরমহলও অত্যন্ত যত্ন করে সাজানো। বিশেষ করে বসার ঘরে তাঁদের ডিভিডি-র সংগ্রহ অন্দরসজ্জায় অন্য মাত্রা সংযোজন করেছে।
এই তালিকায় একেবারে উপরের দিকে থাকবে সোনম কপূরের লন্ডনের বাড়ি।
সোনম কপূর এবং আনন্দ আহুজার বাড়িটি অন্দরসজ্জা ইতিমধ্যেই বহুচর্চিত।
হৃতিক রোশনের বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি হল তাঁর দুই ছেলের ঘর। সুন্দর করে সাজানো বাড়ির এই বিশেষ ঘরটি হৃতিক নিজের পছন্দ অনুযায়ী সাজিয়েছেন।
আরও পড়ুন:
করিনা কপূর খান এবং সইফ আলি খানের বাড়িও দুর্দান্ত সাজানো। তার মধ্যে সবচেয়ে সাজানো ঘরটি বোধ হয় পড়ার ঘর। বাড়িতে যখন থাকেন এই ঘরে অনেকটা সময় কাটান দম্পতি।
হালে আমেরিকায় বাড়ি কিনেছেন সানি লিওনি।
তবে বাড়ির চেয়েও বেশি যত্নে সানি সাজিয়েছেন বাড়ি লাগোয়া ছাদের বাগান।
হলিউড তারকাদের মধ্যে ফ্রিডা পিন্টোর অন্দরসজ্জা নিয়ে চর্চা কম হয় না। দেশ বিদেশের পত্রপত্রিকায় ফ্রিডার বাড়ির ছবি ছাপা হয়েছে বারবার।
যদিও এই দম্পতির সম্পর্ক এখন ভেঙে গিয়েছে। তবু অন্দরসজ্জার কারণে এখনও এই তালিকায় এখনও থেকেই যাবে অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিটের বাড়িটি।