Advertisement
E-Paper

আয়ারাম-গয়ারামদের ঠেকাতে দলত্যাগ-বিরোধী আইনে বদলের দাবি

দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের দাবি, প্রয়োজনে আধা-বিচারবিভাগীয় কোনও কমিশন বা কমিটি গড়ে ওই আইনের কার্যকারিতা এবং সংশোধনের দিকগুলি খতিয়ে দেখা হোক।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৯ ১৩:২৪
অলঙ্করণ:শৌভিক দেবনাথ।

অলঙ্করণ:শৌভিক দেবনাথ।

ভোটে জেতার পরেই নির্বাচিত জনপ্রতিনিধিরা ভোল বদলে কী ভাবে অন্য শিবিরে চলে যাচ্ছেন, সেই প্রবণতা আবার স্পষ্ট হয়েছে হরিয়ানায় সরকার গঠনে। এই পরিস্থিতিতে ১৯৮৫ সালের দলত্যাগ-বিরোধী আইনে আমূল সংশোধন আনার দাবি তুলল ফরওয়ার্ড ব্লক।

দলের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাসের দাবি, প্রয়োজনে আধা-বিচারবিভাগীয় কোনও কমিশন বা কমিটি গড়ে ওই আইনের কার্যকারিতা এবং সংশোধনের দিকগুলি খতিয়ে দেখা হোক। তাঁর মতে, আয়ারাম-গয়ারামের রাজনীতি বর্তমান আইনে ঠেকানো যাচ্ছে না।

সরকারি পদ এবং অন্যান্য সুযোগ-সুবিধার বিনিময়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা অনৈতিক ও বেআইনি ভাবে পক্ষ বদলাচ্ছেন। গণতন্ত্রে এমন ঘটনা মেনে নেওয়া যায় না বলেই আইন বদলানোর দাবি।

Haryana Assembly Election 2019 BJP Congress

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy