বিদেশে ‘স্বাধীন জীবনের স্বাদ’ নেওয়া খান পরিবারের তৃতীয় প্রজন্ম কি এ বার বলিউডে?
খান পরিবার। হিন্দি সিনেমা জগৎকে বহু বছর ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন সেলিম খান এবং তাঁর তিন পুত্র। এ বার বলিউডে কাজ করতে দেখা যাবে পরিবারের তৃতীয় প্রজন্মকে।
খান পরিবার। হিন্দি সিনেমা জগতকে বহু বছর ধরে একের পর এক হিট ছবি উপহার দিয়ে চলেছেন সেলিম খান এবং তাঁর তিন পুত্র। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়ে চলেছেন তাঁরা। এ বার বলিউডে পা রাখতে চলেছেন সেলিমের নাতি আরহান।
আরবাজ় খান এবং মালাইকা অরোরার ছেলে আরহান। জন্ম থেকেই তারকা পরিবারে বেড়ে ওঠা তাঁর।
ছোট থেকেই আরহান দেখে এসেছেন,অভিনয়, পরিচালনা এবং প্রযোজনার কাজে কতটা দক্ষ তাঁর পরিবারের সদস্যরা।
তবে জনপ্রিয়তার মাপকাঠিতে সেলিম-পুত্রদের মধ্যে এক নম্বরে রয়েছেন সলমন খান। অ্যাকশন হোক অথবা রোম্যান্স ঘরানার ছবি— প্রতিটি চরিত্র পর্দায় দুর্ধর্ষ ভাবে ফুটিয়ে তোলেন ‘ভাইজান’।
তবে কি আরহানও সেই পথেই হাঁটার পরিকল্পনা করছেন? না কি বাবার মতো প্রযোজনার সঙ্গে যুক্ত হওয়ার চিন্তাভাবনা করছেন তিনি? এই নিয়ে মুখ খুলেছেন আরবাজ় খান।
আরও পড়ুন:
এক সাক্ষাৎকারে আরবাজ় জানান, তাঁর ছেলে এখন কলেজে পড়ছেন এবং ছাত্রজীবনের মুহূর্তগুলি উপভোগ করছেন।
আরবাজ় জানিয়েছেন, তিনি চান না ছেলের উপর জোর করে কিছু চাপাতে। ছোট থেকে যে সন্তান অনুশাসনে ঘেরা পরিবেশে মানুষ হয়, তাদের কোনও কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিলে ঠিক মতো সামলে উঠতে পারে না। তাই আরবাজও চান না, তাঁর ছেলে এমন পরিস্থিতির শিকার হোক।
বর্তমানে আমেরিকার একটি কলেজে ফিল্ম বিষয়ে পড়াশোনা করছেন আরহান।
আরবাজ় বলেন, ‘‘আমার ছেলে লং আইল্যান্ড ফিল্ম স্কুলে পড়ছে। দ্বিতীয় বর্ষের প্রথম সেমেস্টার চলছে এখন।’’
আরও পড়ুন:
আরহান খুব মিশুকে। বন্ধুত্ব করতে খুব ভালবাসেন তিনি। আমেরিকায় নিজের স্বাধীন জীবনের স্বাদ উপভোগ করছেন তিনি, জানালেন আরবাজ়।
অভিনয়ের দিকে বেশি আগ্রহ তাঁর। এমনকি বলিউডে তিনি কাজ করতেও শুরু করেছেন বলে জানান আরবাজ়।
সাক্ষাৎকারে তিনি জানান, পরিচালক কর্ণ জোহরের সঙ্গে কাজ করেছেন আরহান।
সামনের বছরেই মুক্তি পাবে কর্ণ জোহর পরিচালিত ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ ছবিটি। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে আলিয়া ভট্ট এবং রণবীর সিংহকে।
আরবাজ় জানান, এই ছবিতেই কর্ণের সঙ্গে কাজ করেছেন আরহান। সহ-পরিচালক হিসাবে কর্ণের পাশে ছিলেন তিনি। বলিউডে এই প্রথম তাঁর হাতেখড়ি হল।
শুধু আরহানই নন, তাঁর সঙ্গে সহ-পরিচালনার কাজে যুক্ত ছিলেন সইফ-পুত্র ইব্রাহিম আলি খানও।
আরবাজ় জানান, বিদেশ থেকে ফিরে তাঁর সঙ্গে প্রযোজনার কাজে হাত লাগাবেন আরহান।
‘পটনা শুক্ল’ ছবিটি প্রযোজনা করছেন আরবাজ়। কাজ প্রায় অন্তিম পর্বে এসে পৌঁছেছে।
আরবাজ় জানান, চলতি বছরের শেষে ভারতে ফিরবেন আরহান। ছবির যতটুকু কাজ বাকি রয়েছে, তা সম্পূর্ণ করতে আরবাজের সঙ্গে কাজ করবেন তাঁর ছেলে।
এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে রবিনা টন্ডনকেও। বলিপাড়া থেকে দীর্ঘ বিরতির পর নেটফ্লিক্সে ‘আরণ্যক’ ওয়েব সিরিজ়ের মাধ্যমে কামব্যাক করেছেন অভিনেত্রী। এ বার আর ওয়েব সিরিজ়ে নয়, বড় পর্দায় দেখা যাবে রবীনাকে।
প্রযোজনা এবং পরিচালনায় প্রশিক্ষণ নিলেও বড় পর্দায় কবে আরহানকে দেখা যাবে সে বিষয়ে কোনও মন্তব্য করেননি আরবাজ় খান।