Advertisement
E-Paper

কখনও মেঘ কখনও বৃষ্টি, পরিস্থিতি অনুযায়ী ওঠাপড়া করে যৌনচাহিদা! ‘ধূসর যৌনতা’র প্রতি আকর্ষণ বাড়ছে জেন জ়ি-র

সহজ কথায়, একজন ‘ধূসর লিঙ্গ’-এর ব্যক্তি সম্পূর্ণ রূপে নিষ্কাম নন। তবে তাঁরা বেশির ভাগ মানুষের মতো ঘন ঘন বা তীব্র ভাবে যৌন আকর্ষণ অনুভব করেন না।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ০৭:৫৩
 A New Sexual Identity
০১ / ১৫

যৌনতা জীবের স্বাভাবিক চাহিদা, জীবনের আর পাঁচটা বিষয়ের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়়িত। সম্পর্ক গড়ে তোলার জন্য যেমন ভালবাসা ও বিশ্বাসের প্রয়োজন, ঠিক তেমনই প্রয়োজন যৌন পরিতৃপ্তিরও। প্রত্যেক মানুষের যৌনচাহিদা ভিন্ন।

 A New Sexual Identity
০২ / ১৫

বিপরীত লিঙ্গের প্রতি, সমলিঙ্গ ও উভলিঙ্গের প্রতি আকর্ষণ অনুভব করেন এমন যৌনচাহিদার পাশাপাশি আরও একটি যৌনচাহিদার অস্তিত্বের কথাও উঠে আসছে সমাজমাধ্যমে।

 A New Sexual Identity
০৩ / ১৫

এমন এক শ্রেণির মানুষ রয়েছেন যাঁদের কারও প্রতি যৌন আকর্ষণই তৈরি হয় না। অনেক মানুষ যৌন আকর্ষণ অনুভব করেন না। সেটি সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয় বলে ধরে নেওয়া হয়। যাঁরা যৌনবাসনা অনুভব করেন না, তাঁদের সাধারণত নিষ্কাম বা ‘অ্যাসেক্সুয়াল’ বলে চিহ্নিত করা হয়ে থাকে।

 A New Sexual Identity
০৪ / ১৫

যৌনতাকে সব সময়ই সমকামী, বিষমকামী বা উভকামী এই চেনা সমীকরণে মাপা যায় না। সমস্ত ধরনের যৌনচাহিদার মাঝামাঝি এমন একটি গোষ্ঠীর অস্তিত্ব রয়েছে যাঁদের যৌনতার সংজ্ঞাকে ধরাবাঁধা কোনও ছকের মধ্যে ফেলা যায় না। সাদা বা কালোর মাঝামাঝি ধূসর অংশে বিচরণ করে এই গোষ্ঠীটি।

 A New Sexual Identity
০৫ / ১৫

ধূসর যৌনতা বা ‘গ্রে সেক্সুয়ালিটি’। ততটা পরিচিত শব্দ না হলেও জেন জ়ি-র মধ্যে এই প্রবণতা বাড়ছে। কদাচিৎ অথবা শুধুমাত্র নির্দিষ্ট পরিস্থিতিতে যৌন আকর্ষণ অনুভব করছেন এঁরা।

 A New Sexual Identity
০৬ / ১৫

সহজ কথায়, এক জন ‘ধূসর লিঙ্গ’-এর ব্যক্তি সম্পূর্ণ রূপে নিষ্কাম নন। তবে তাঁরা বেশির ভাগ মানুষের মতো ঘন ঘন বা তীব্র ভাবে যৌন আকর্ষণ অনুভব করেন না। গ্রে সেক্সুয়াল শব্দটি প্রথম ২০০৬ সালে ‘অ্যাসেক্সুয়াল ভিজিবিলিটি অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক’-এ প্রকাশিত হয়েছিল। তার পর থেকে এটি তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিচয় হয়ে উঠেছে, যাঁরা নিষ্কাম ও যৌনতা পছন্দ করার মাঝামাঝি পর্যায়ে অবস্থান করেন।

 A New Sexual Identity
০৭ / ১৫

নিয়মিত যৌন আকর্ষণ অনুভব করা এবং কোনও যৌন অভিজ্ঞতা না থাকা দুই ধরনের মানুষই হঠাৎ করে নিজেদের ধূসর যৌনতার ক্ষেত্রটিতে আবিষ্কার করতে পারেন। আশ্চর্যজনক ভাবে, বহু মানুষই এখন ‘ধূসর’ হিসাবে নিজেদের পরিচয় দিতে পছন্দ করছেন। তাঁদের যৌনচাহিদার অনুভূতির কথা সর্বসমক্ষে তুলে ধরতেও দ্বিধা করছেন না।

 A New Sexual Identity
০৮ / ১৫

সমাজমাধ্যম রেডিটে প্রায় ৮ হাজার ৩০০ জনেরও বেশি সদস্যের একটি গোষ্ঠী রয়েছে। তাঁরা তাঁদের যৌন আকাঙ্ক্ষা এবং ঘনিষ্ঠতার অভিজ্ঞতা সম্পর্কে সেখানে পোস্ট করছেন। নিজেদের ‘গ্রে সেক্সুয়াল’ হিসাবে পরিচয় দিতে পছন্দ করেন তাঁরা। যৌনতা নিয়ে নিজেদের মতামত ও যৌনচাহিদার কথা ব্যক্ত করেন এখানে।

 A New Sexual Identity
০৯ / ১৫

বিশেষজ্ঞদের মতে, কিছু মানুষের যৌনচাহিদা প্রবল। আবার কিছু মানুষের চাহিদা একেবারেই নেই। তাঁদের মাঝামাঝি পর্যায়ে অবস্থান করেন এই গোত্রের মানুষজন। তাঁদের সম্পর্কে যৌনতা খুব একটা প্রাধান্য পায় না। সঙ্গীর প্রতি খুব একটা যৌন আকর্ষণ অনুভব করেন না তাঁরা।

 A New Sexual Identity
১০ / ১৫

তবে কখনও কখনও নির্দিষ্ট পরিস্থিতি এলে তাঁদের যৌনচাহিদা প্রকাশ পায়। শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তির প্রতি অথবা নির্দিষ্ট মানসিক অবস্থার প্রেক্ষাপটে সঙ্গীর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। অনেক ক্ষেত্রে যৌনতা ব্যতীত অন্য কোনও উপায়ে মানসিক ঘনিষ্ঠতা বা আলিঙ্গনের মাধ্যমে ভালবাসা প্রকাশ করতে ইচ্ছুক হন এঁরা।

 A New Sexual Identity
১১ / ১৫

লন্ডননিবাসী ড্যান বিসন নিজেকে ‘গ্রে সেক্সুয়াল’ গোত্রের বলে পরিচয় দিতে ভালবাসেন। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘‘গ্রে সেক্সুয়্যলিটি হল হঠাৎ করে যৌন আকাঙ্ক্ষা বিষয়ে সম্পূর্ণ নিরুত্তাপ থাকা। এই পর্যায় কয়েক মাস স্থায়ী হতে পারে। তার পর এক দিন হঠাৎ করে অনুভব করতে পারা যায় যে আদিম প্রবৃত্তিটি আবার নিজের ভিতরে ফেরত এসেছে।’’

 A New Sexual Identity
১২ / ১৫

এঁদের মধ্যে এক জন ডায়ানে শি, যিনি তেমন ভাবে যৌন আকর্ষণ অনুভব করেন না। বিষয়টি নিয়ে তিনি চিন্তিতও নন। শি জানান, তাঁর কাছে রোম্যান্টিক আকর্ষণের মেয়াদ ক্ষণস্থায়ী। তিনি তাঁর দীর্ঘ দিনের সঙ্গীর প্রতিও খুব কম যৌন আকর্ষণ অনুভব করেন। এটি তাঁর সঙ্গীও মেনে নিয়েছেন।

 A New Sexual Identity
১৩ / ১৫

নিজেদের যৌনচাহিদার বিষয়ে অত্যন্ত সচেতন থাকেন গ্রেসেক্সুয়ালিটির নর-নারীরা। তাঁরা খুব স্পষ্ট ভাবেই জানেন, তাঁদের যৌনতার প্রতি আগ্রহ অন্যদের মতো নিয়মিত নয়। সমাজমাধ্যমে তাঁদের চাহিদার বিষয়গুলি সোজাসাপটা ভাবে তুলে ধরতে শুরু করেছেন।

 A New Sexual Identity
১৪ / ১৫

নতুন প্রজন্মের অধিকাংশ তরুণ-তরুণী গ্রে সেক্সুয়ালিটির তকমাকে তাঁদের যৌন পরিচয়ের জন্য অত্যন্ত সহায়ক বলে চিহ্নিত করেছেন। জেন জ়ি প্রজন্মের এক ইউটিউবার লিখেছেন, এটি মানুষকে বুঝতে সাহায্য করে যে গ্রে সেক্সুয়াল গোত্রের মানুষ যৌন আকর্ষণ অনুভব করেন। তাঁরাও যৌনমিলনে আগ্রহী। যৌনতা এবং যৌনতা নিয়ে ফ্যান্টাসি উপভোগ করতে পছন্দ করেন তাঁরা। তবে অনেকের তুলনায় সেগুলির গুরত্ব তাঁদের কাছে উল্লেখযোগ্য ভাবে কম।

 A New Sexual Identity
১৫ / ১৫

আবার ‘গ্রে সেক্সুয়াল’ গোত্রের একাংশ নিজেদের ‘ডেমিসেক্সুয়াল’ হিসাবেও পরিচয় দেন। তাঁদের দাবি, একমাত্র শক্তিশালী মানসিক বন্ধন তৈরি করার পরেই তাঁরা যৌন আকর্ষণ বা যৌনচাহিদা অনুভব করে থাকেন।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy