Advertisement
E-Paper

দাদু সুপারস্টার, পরিবারে তারকার ছড়াছড়ি! প্রথম ছবি ব্যর্থ হওয়ার দু’বছর পর কামব্যাক নায়কের

নাটকের মঞ্চ ছেড়ে বড় পর্দায় পা রাখেন জ়াহান। ২০২২ সালে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে মুক্তি পায় জ়াহানের কেরিয়ারের প্রথম ছবি ‘ফারাজ়’। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সেই ছবি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৫ ০৯:৪০
Zahan Kapoor
০১ / ১৬

নাটকের মাধ্যমে হাতেখড়ি হয়েছিল শশী কপূরের নাতির। কিন্তু পরিবারের পদাঙ্ক অনুসরণ করে বড় পর্দায় অভিনয় করতে চেয়েছিলেন জ়াহান পৃথ্বীরাজ কপূর। তিন বছর আগে একটি ছবিও মুক্তি পায় তাঁর। কিন্তু ছবিটি সফল হয়নি। কেরিয়ারের প্রথম ছবি ব্যর্থ হওয়ায় আবার থিয়েটারে ফিরে গিয়েছিলেন তিনি। সম্প্রতি ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ ওয়েব সিরিজ়ে অভিনয় করে পরিচিতি পেয়েছেন জ়াহান।

Zahan Kapoor
০২ / ১৬

বলিউডের কপূর পরিবারের চতুর্থ প্রজন্ম। শশী কপূরের নাতি জ়াহান। তাঁর প্রপিতামহ পৃথ্বীরাজ কপূর। শৈশব থেকেই অভিনয়জগতের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন তিনি। তবে বড় পর্দায় নয়, জ়াহান তাঁর কেরিয়ার শুরু করেন নাটকের মঞ্চে।

Zahan Kapoor
০৩ / ১৬

শশীর জ্যেষ্ঠ পুত্র কুণাল কপূরের পুত্র জ়াহান। ১৯৯২ সালের মার্চ মাসে মহারাষ্ট্রের মুম্বইয়ে জন্ম তাঁর। বাবা-মা এবং বোনের সঙ্গে সেখানেই থাকেন জ়াহান। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। মাত্র ১৪ বছর বয়সে একটি স্বল্পদৈর্ঘ্যের ছবির চিত্রনাট্য লিখে ফেলেছিলেন তিনি।

Zahan Kapoor
০৪ / ১৬

অভিনয়ের প্রতি পুত্রের আগ্রহ লক্ষ করে তাঁকে ছবির খুঁটিনাটি শেখাতে শুরু করেন তাঁর পিতা কুণাল। স্কুল এবং কলেজের পড়াশোনা শেষ করার পাশাপাশি পৃথ্বী থিয়েটারের সঙ্গে ক্রমশ জড়িয়ে পড়তে শুরু করেন জ়াহান।

Zahan Kapoor
০৫ / ১৬

জনপ্রিয় নাট্যনির্মাতা সুনীল শানবাগের সঙ্গে পৃথ্বী থিয়েটারে সহকারী হিসাবে কাজ করা শুরু করেন জ়াহান। শিশুদের প্রশিক্ষণ দেওয়ার জন্য নানা ধরনের ওয়ার্কশপের আয়োজন করতেন তিনি। এমনকি, নাট্যমঞ্চে নবাগতদের অভিনয়ের সুযোগও করে দিতেন জ়াহান।

Zahan Kapoor
০৬ / ১৬

অবসর সময়ে পোলো খেলতে ভালবাসেন জ়াহান। ২০১৮ সালে পোলো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছিলেন তিনি। ১০ বছরের বেশি সময় ধরে পৃথ্বী থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Zahan Kapoor
০৭ / ১৬

জ়াহান এবং তাঁর বোন শায়রা কপূর অধিকাংশ সময় নাট্যমঞ্চের অন্দরমহলের কাজকর্ম সামলাতেন। ২০১২ সালের পর পডকাস্ট শুরু করেন জ়াহান। ২০১৯ সালে নাটকের মঞ্চে প্রথম অভিনয় করতে দেখা যায় তাঁকে।

Zahan Kapoor
০৮ / ১৬

কানাঘুষো শোনা যায়, কৃশিতা শেট্টি নামে এক মডেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জ়াহান। তাঁদের দু’জনকে একসঙ্গে নানা জায়গায় দেখা যেত। ২০২১ সালের পর নাকি সেই সম্পর্কে ইতি টানেন কপূর পরিবারের পুত্র।

Zahan Kapoor
০৯ / ১৬

নাটকের মঞ্চ ছেড়ে বড় পর্দায় পা রাখেন জ়াহান। ২০২২ সালে লন্ডনের একটি চলচ্চিত্র উৎসবে মুক্তি পায় জ়াহানের কেরিয়ারের প্রথম ছবি ‘ফারাজ়’। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে সেই ছবি ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

Zahan Kapoor
১০ / ১৬

শশী কপূরের নাতির প্রথম ছবি বলে কথা! কিন্তু সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। দর্শকমহলের কাছে তেমন ভাবে খবরও পৌঁছয় না যে, শশী কপূরের নাতির কোনও ছবি মুক্তি পেয়েছে।

Zahan Kapoor
১১ / ১৬

কেরিয়ারের প্রথম ছবি ব্যর্থ হওয়ার পর বড় পর্দা থেকে দূরে সরে যান জ়াহান। আবার মঞ্চে অভিনয় করতে শুরু করেন তিনি। ২০২৩ সালের জুন মাসে ‘সিয়াচেন’ নামের একটি নাটকে অভিনয় করে প্রশংসা কুড়োন জ়াহান।

Zahan Kapoor
১২ / ১৬

২০২২ সালের অগস্ট মাসে জনপ্রিয় পোশাকশিল্পী মাসাবা গুপ্তের সঙ্গে নামী পত্রিকার প্রচ্ছদের জন্য মডেল হিসাবে ফোটোশুট করেন জ়াহান। নিয়মিত শরীরচর্চা করেন তিনি।

Zahan Kapoor
১৩ / ১৬

চলতি বছরে ওটিটির পর্দায় বিক্রমাদিত্য মোতওয়ানের পরিচালনায় ‘ব্ল্যাক ওয়ারেন্ট’ নামের একটি ওয়েব সিরিজ় মুক্তি পায়। এই সিরিজ়ে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে জ়াহানকে।

Zahan Kapoor
১৪ / ১৬

ওয়েব সিরিজ়ে জ়াহানের অভিনয় দেখে দর্শক উচ্চকিত প্রশংসা করেন। অধিকাংশ দর্শক এই সিরিজ়ে জ়াহানকে দেখার পর তাঁর পরিচিতি জানতে পারেন।

Zahan Kapoor
১৫ / ১৬

ছবি তোলার শখ রয়েছে জ়াহানের। সমাজমাধ্যমের পাতায় মাঝেমধ্যে নিজের তোলা ছবি পোস্ট করেন অভিনেতা।

Zahan Kapoor
১৬ / ১৬

সিরিজ়ে অভিনয়ের পর জ়াহানের অনুগামীর সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলেছে। ইতিমধ্যে ইনস্টাগ্রামের পাতায় জ়াহানের অনুগামীর সংখ্যা ৫৫ হাজারের গণ্ডি পার করে ফেলেছে।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy