Advertisement
E-Paper

বেলি ডান্সিংয়ে পারদর্শী, গান গেয়েছেন অপেরায়, ছবিপিছু কত টাকা নেন তারা সুতারিয়া?

বলিউডের নতুন মুখদের মধ্যে অন্যতম তারা সুতারিয়া। অভিনয়ের পাশাপাশি বেলি ডান্স, গানেও পারদর্শী তিনি। জড়িয়েছেন বিতর্কেও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১৭:২০
photo of Tara Sutaria
০১ / ১৬

বলিউডের হাল আমলের নায়িকা তিনি। প্রথম ছবির হাত ধরেই ‘তারা’ হয়ে উঠেছেন। পেয়েছেন পুরস্কারও। তবে তিনি শুধু অভিনেত্রী নন। একই সঙ্গে বেলি ডান্সেও পারদর্শী। তাঁকে নিয়ে বিতর্ক, গুঞ্জনও কম হয়নি! তবে সব বিতর্ক, সমালোচনা, গুঞ্জনকে ‘থোড়াই কেয়ার’ করেই বি-টাউনে লম্বা রেসের ঘোড়া হতে মরিয়া তারা সুতারিয়া।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
০২ / ১৬

১৯৯৫ সালের ১৯ নভেম্বর মুম্বইয়ে জন্ম তারার। নায়িকার এক যমজ বোনও রয়েছেন, তাঁর নাম পিয়া। ছোট থেকেই নাচের প্রতি দুই বোনের আগ্রহ ছিল।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
০৩ / ১৬

ক্লাসিক্যাল বেলি ডান্স, আধুনিক নাচ, লাতিন আমেরিকার নাচে প্রশিক্ষণ নিয়েছেন তারা এবং তাঁর বোন। নাচের পাশাপাশি গান নিয়েও চর্চা রয়েছে নায়িকার।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
০৪ / ১৬

৭ বছর বয়স থেকেই গান গাইছেন তারা। বিভিন্ন অপেরা এবং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন এই অভিনেত্রী। পরে মুম্বইয়ে সেন্ট অ্যান্ড্রিজ কলেজ অব আর্টস, সায়েন্স অ্যান্ড কমার্স থেকে গণমাধ্যম নিয়ে পড়াশোনা করেন তারা।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
০৫ / ১৬

রুপোলি পর্দায় পা রাখার আগে ছোটপর্দায় পা রেখেছিলেন তারা। ‘এন্টারটেনমেন্ট কে লিয়ে কুছ ভি করেগা’ রিয়্যালিটি শোতে অংশ নিয়েছিলেন তারা। ওই শোয়ে বিচারকের আসনে ছিলেন পরিচালক ফারহা খান এবং সঙ্গীতশিল্পী অনু মালিক।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
০৬ / ১৬

ওই শোয়ে ‘পল পল হর পল’ গান গেয়েছিলেন তারা। যা শুনে সেই সময় ফারহা বলেছিলেন যে, আন্তর্জাতিক তারকা হওয়ার যোগ্যতা রয়েছে তারার মধ্যে।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
০৭ / ১৬

বড়পর্দায় অভিনয়ে হাতেখড়ির আগে ভিডিয়ো জকি (ভিজে) হিসাবে কাজ করেছেন তারা। এই নায়িকাকে এক সময় ‘ডিজ়নি গার্ল’ বলেও ডাকা হত। ডিজ়নিতে ‘ভিজে’ হিসাবে পথচলা শুরু করেছিলেন। পরে ডিজ়নি চ্যানেলে বেশ কয়েকটি শো-তে দেখা গিয়েছিল তাঁকে।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
০৮ / ১৬

২০১৯ সালে বলিউডে ইনিংস শুরু করেন তারা। ‘আলাদিন’ ছবিতে যুবরানি জেসমিনের চরিত্রে ভাবা হয়েছিল তাঁকে। কিন্তু ওই চরিত্রে শিকে ছেঁড়েনি তারার। তাতে অবশ্য তাঁর বলিউড পাড়ি আটকে যায়নি। ওই বছরই করণ জোহরের প্রযোজনায় বিগ বাজেটের ছবি ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবিতে নায়িকার চরিত্রে অভিনয়ের সুযোগ পান তারা। এই ছবির হাত ধরেই রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। সেরা নবাগতা অভিনেত্রী হিসাবে পান পুরস্কার।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
০৯ / ১৬

এই ছবিতে তারার বিপরীতে ছিলেন বলিপাড়ার নতুন প্রজন্মের তারকা টাইগার শ্রফ। পাশাপাশি ছিলেন আরও এক অভিনেত্রী অনন্যা পাণ্ডে। ছবি মুক্তির সময় দুই নায়িকার বন্ধুত্ব নিয়ে চর্চা চলেছিল। তবে পরে সেই বন্ধুত্বে যে চিড় ধরেছে, তা অনন্যার এক মন্তব্যেই স্পষ্ট হয়েছিল।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Ananya Panday
১০ / ১৬

করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোয়ে গিয়ে তারাকে অপছন্দের কথা জানিয়েছিলেন অনন্যা। বলেছিলেন, ‘‘ও সর্বদা আমায় জড়িয়ে ধরে চুম্বন করতে চায়। আমি এটা ঘৃণা করি। সেই কারণেই ওকে আমি উপেক্ষা করে চলি।’’

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
১১ / ১৬

‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’-র পর বেশ কয়েকটি ছবিতে দেখা গিয়েছে তারাকে। যার মধ্যে রয়েছে ‘মারজাওয়াঁ’, ‘তড়প’, ‘হিরোপন্তি ২’, ‘এক ভিলেন রিটার্নস’-এর মতো ছবি।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
১২ / ১৬

নায়িকা মানেই তাঁকে নিয়ে নানা কৌতূহল তৈরি হবে জনমানসে। আবার বিতর্কও হবে। তারাও এর ব্যতিক্রম নন। বহু বারই শরীর নিয়ে কটাক্ষের শিকার হতে হয়েছে তারাকে। এই নিয়ে মুখও খুলেছেন নায়িকা।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
১৩ / ১৬

এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘‘সব সময়ই লোকেরা খারাপ কথা বলবে। যখন আমি ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ করি, তখন কয়েক জন বলেছিলেন আমি নাকি অ্যানোরেক্সিক (অ্যানোরেক্সিয়া হল এক ধরনের ‘ফুড ডিজ়অর্ডার’)। কিছু দিন পর আমি ২-৩ কিলো ওজন বাড়াই, তখন লোকে বলতে শুরু করল যে, আমার ওজন বেড়েছে। প্রথমে এ সব আমায় খুবই বিব্রত করত।’’

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
১৪ / ১৬

বলিপাড়ার নায়িকাদের প্রেমকাহিনি ঘিরেও বিস্তর চর্চা চলে। তারার প্রেম নিয়েও নানা গুঞ্জন শোনা যায় বলিপাড়ায়। অভিনেতা আদর জৈনের সঙ্গে তারার প্রেমের গুঞ্জন কান পাতলেই শোনা যায়। তবে সেই সম্পর্কে নাকি ভাঙন ধরেছে বলেই নতুন করে চর্চা শুরু হয়েছে।

photo of Tara Sutaria
১৫ / ১৬

তারার পারিশ্রমিকও নেহাত কম নয়! ছবিপিছু নেন ২-৩ কোটি টাকা। এ ছাড়াও বিভিন্ন সংস্থার বিজ্ঞাপনের জন্যও নেন পারিশ্রমিক। সেই অঙ্কটা নাকি ৩০ লক্ষ টাকারও বেশি।

ছবি ইনস্টাগ্রাম।
photo of Tara Sutaria
১৬ / ১৬

প্রেম, বিতর্ক, সমালোচনা— এ তো খ্যাতনামীদের সঙ্গে ওতপ্রোত ভাবে জুড়েই থাকে। তবে এ সব নিয়ে খুব একটা বিচলিত নন তারা। বরং আপাতত বলিউডে নিজের পাকা জমি তৈরিতেই মন দিয়েছেন এই কন্যা। তাঁর আগামী ছবির নাম ‘অপূর্বা’। এই ছবির অপেক্ষায় দিন গুনছেন তারার অনুরাগীরা।

ছবি ইনস্টাগ্রাম।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy