Advertisement
E-Paper

এক নম্বরে ভারত, অনেক পিছিয়ে অস্ট্রেলিয়া! টি২০-তে জয়ের নিরিখে কত নম্বরে পাকিস্তান, বাংলাদেশ?

ভারত ছাড়া এই ফর্ম্যাটে কোনও দেশই দেড়শো বা তার চেয়ে বেশি ম্যাচ জেতেনি। প্রথম দশে রয়েছে কারা?

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৪ ১০:৪০
Teams with most wins in internationals T20
০১ / ১২

সদ্য টি২০ বিশ্বকাপ জিতেছে ভারত। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রোহিত শর্মার দল। আন্তর্জাতিক টি২০ র‌্যাঙ্কিংয়েও এক নম্বরে রয়েছে তারা। কিন্তু আন্তর্জাতিক টি২০-তে জয়ের নিরিখে কত নম্বরে রয়েছে ভারত? কত নম্বরে রয়েছে পাকিস্তান, বাংলাদেশ? প্রথম দশে রয়েছে কারা?

Teams with most wins in internationals T20
০২ / ১২

১৫২টি ম্যাচ জিতে এক নম্বরে রয়েছে ভারত। ২০০৬ সালে থেকে এখনও পর্যন্ত ২৩২টি ম্যাচ খেলেছে ভারত। হেরেছে ৬৯টি ম্যাচ। ভারত ছাড়া এই ফর্ম্যাটে কোনও দেশই দেড়শো বা তার চেয়ে বেশি ম্যাচ জেতেনি।

Teams with most wins in internationals T20
০৩ / ১২

তালিকায় দু’নম্বরে রয়েছে পাকিস্তান। ভারতের থেকে বেশি ম্যাচ খেলেও কম ম্যাচে জিতেছে তারা। ২০০৬ সাল থেকে ২৪৫টি ম্যাচ খেলে ১৪২টিতে জিতেছে তারা।

Teams with most wins in internationals T20
০৪ / ১২

১১১টি ম্যাচ জিতে তিন নম্বরে রয়েছে নিউ জ়িল্যান্ড। ২২০টি ম্যাচের মধ্যে ৯২টিতে হেরেছে কিউয়িরা। সমসংখ্যক ম্যাচে হেরেছে পাকিস্তানও।

Teams with most wins in internationals T20
০৫ / ১২

নিউ জ়িল্যান্ডের পরেই রয়েছে অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত ১৯৫টি ম্যাচ খেলে ১০৫টিতে জিতেছে অসিরা।

Teams with most wins in internationals T20
০৬ / ১২

অস্ট্রেলিয়ার পরে পাঁচ নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। অসিদের থেকে ১০টি ম্যাচ কম খেলে মাত্র একটি ম্যাচ কম জিতেছে প্রোটিয়ারা।

Teams with most wins in internationals T20
০৭ / ১২

ছ’নম্বরে রয়েছে ইংল্যান্ড। এখনও পর্যন্ত ১৯২টি ম্যাচ খেলে ১০০টি ম্যাচে জিতেছে ইংরেজরা।

Teams with most wins in internationals T20
০৮ / ১২

ইংরেজদের পরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ়। তবে তালিকায় তারাই প্রথম, যারা জেতার চেয়ে বেশি ম্যাচ হেরেছে। ২০২টি ম্যাচ খেলে ৮৮টিতে জিতেছে তারা, হেরেছে ১০১টি ম্যাচে।

Teams with most wins in internationals T20
০৯ / ১২

আট নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ১৯২টি ম্যাচ খেলে ৮৬টিতে জিতেছে তারা, হেরেছে ১০০টিতে।

Teams with most wins in internationals T20
১০ / ১২

২০১০ সাল থেকে এখনও পর্যন্ত ১৩৮টি ম্যাচ খেলে ৮৪টিতে জিতে ন’নম্বরে রয়েছে আফগানিস্তান।

Teams with most wins in internationals T20
১১ / ১২

তালিকার ১০ নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। ১৬৯টি টি২০ খেলে ৭১টিতে জিতেছে আইরিশরা।

Teams with most wins in internationals T20
১২ / ১২

এই তালিকার ১২ নম্বরে রয়েছে বাংলাদেশ। ১৭৬টি ম্যাচের মধ্যে ৬৮টিতে জিতেছে তারা। মোট ম্যাচ জয়ের নিরিখে বাংলাদেশের উপরে রয়েছে উগান্ডাও।

সব ছবি: সংগৃহীত

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy