Advertisement
E-Paper

বাঙালি অভিনেত্রী না থাকলে কপিল বড় মাপের কমেডিয়ান হতে পারতেন না, দাবি এক বলি অভিনেতার

‘দ্য কপিল শর্মা শো’-তে চিত্রনাট্যের প্রয়োজনে কপিলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে টেলি অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২২ জুলাই ২০২৩ ১৭:৪৯
Kapil Sharma
০১ / ১৩

টেলিভিশনের পর্দায় হাস্যরস পরিপূর্ণ ধারাবাহিক হিসাবে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছে কপিল শর্মা সঞ্চালিত শো। শোয়ে অতিথি হিসাবে কখনও উপস্থিত থাকেনবলি তারকারা, কখনও আবার নিজেদের ছবির প্রচারের কাজেও আসেন কপিল শর্মার ধারাবাহিকে। কিন্তু এই ধারাবাহিকে কাজ করার সময় এক বাঙালি অভিনেত্রী প্রতিনিয়ত কটাক্ষের শিকার হতেন বলে দাবি করেছেন অভিনেত্রী নিজেই।

 Sumona Chakravarti
০২ / ১৩

চিত্রনাট্যের প্রয়োজনে এই অনুষ্ঠানে কপিলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছে টেলি অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে। শোয়ে মাঝেমধ্যেই সুমনার আচার-আচরণ নিয়ে মজা করতেন কপিল। সেই রসিকতা মনেও ধরেছে দর্শকের। কিন্তু শো চলাকালীন কপিলের ব্যবহার দেখে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন সুমনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন তিনি।

 Sumona Chakravarti
০৩ / ১৩

সুমনার দাবি, শো চলাকালীন নিজের সংলাপ ভুলে যেতেন কপিল। নিজের ভুল ঢাকা দেওয়ার জন্য সুমনার সঙ্গে কপিল এমন ব্যবহার করে বসেন যা অভিনেত্রীর মনে আঘাত দেয়। সাত বছরেরও বেশি সময় ধরে কপিলের সঙ্গে কাজ করছেন সুমনা। দীর্ঘ দিন ধরেই কপিলের কটাক্ষের শিকার তিনি।

 Sumona Chakravarti
০৪ / ১৩

কপিল এবং সুমনার অভিনয় দেখে বলি অভিনেতা রীতেশ দেশমুখ সরাসরি সুমনাকে বলেছিলেন, ‘‘তুমি এই শোয়ে রয়েছ তাই তোমার জন্য কপিল এত বড় মাপের কমেডিয়ান হতে পেরেছে।’’ এ কথা সাক্ষাৎকারে জানান সুমনা।

 Sumona Chakravarti
০৫ / ১৩

কপিলের সঙ্গে সবেমাত্র কাজ করা শুরু করেছিলেন সুমনা। শুটিংয়ের মাঝে নিজের সংলাপ ভুলে গিয়েছিলেন কপিল। তৎক্ষণাৎ সুমনার মুখের গড়ন নিয়ে মজা করতে শুরু করেন।

 Sumona Chakravarti
০৬ / ১৩

সুমনা বলেন, ‘‘শোয়ের প্রথম পর্বেই আমার মুখ নিয়ে মজা করেছিল কপিল। কিন্তু কপিলের মন্তব্য শুনে কারও কোনও প্রতিক্রিয়া ছিল না। আমার মুখ নিয়ে কোনও রকম মজা করলে তা দর্শকের পছন্দ হবে না বলে বুঝতে পারে কপিল। আর কোনও দিন তার পুনরাবৃত্তি হয়নি। কিন্তু এই ঘটনা আমার মনে ছাপ ফেলে।’’

 Sumona Chakravarti
০৭ / ১৩

শুধুমাত্র প্রথম পর্বেই নয়, তার পরেও সুমনাকে নিয়ে কটাক্ষ করতেন কপিল। সুমনা সাক্ষাৎকারে জানান, তার পর থেকে অনবরত অভিনেত্রীর ঠোঁট নিয়ে নানা রকম মন্তব্য করে গিয়েছেন কপিল।

 Sumona Chakravarti
০৮ / ১৩

বার বার কপিলের মন্তব্যের চাপে নিরাপত্তাহীনতায় ভুগতে শুরু করেছিলেন সুমনা। এমনকি লিপস্টিক পরাও বন্ধ করে দিয়েছিলেন বলে দাবি করেন অভিনেত্রী।

 Sumona Chakravarti
০৯ / ১৩

শো চলাকালীন কপিল যখন সুমনার ঠোঁট নিয়ে মজা করতেন, তখন সকলে হাসাহাসি করতেন। সেটের মধ্যে এক দিন বিষণ্ণ হয়ে বসেছিলেন সুমনা। সুমনার মনখারাপ বুঝে তাঁর কাছে যান শোয়ের বিচারক অর্চনা পূরণ সিংহ।

 Sumona Chakravarti
১০ / ১৩

কপিল যে অনবরত সুমনার মুখ এবং ঠোঁট নিয়ে মন্তব্য করে যান তা নিয়ে মুষড়ে পড়েছিলেন অভিনেত্রী। সুমনা বলেন, ‘‘কপিল মাঝে লাইন ভুলে গেলেও আমাকে নিয়ে মজা করে। বাকিরাও তা নিয়ে হাসে। আমার আর ভাল লাগে না। আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান নই। যখন তখন যে কোনও বিষয় নিয়ে মজা করতে পারি না। আমি মজা করলেও লোকে তা বুঝতে পারবেন না।’’

 Sumona Chakravarti
১১ / ১৩

সুমনার মনের অবস্থা বুঝে অর্চনা বলেছিলেন, ‘‘তুমি যে দিন নিজেকে নিয়ে হাসিঠাট্টা করতে শিখে যাবে সে দিন থেকে তোমাকে নিয়ে কে কী মন্তব্য করল তা নিয়ে মনখারাপ হবে না।’’

 Sumona Chakravarti
১২ / ১৩

অর্চনার কথামতো নিজের ভাবনাচিন্তা বদলাতে শুরু করেন সুমনা। তার পর নিজের মনে বল ফিরে পান অভিনেত্রী। লিপস্টিক পরাও শুরু করেন।

 Sumona Chakravarti
১৩ / ১৩

অর্চনার কথামতো নিজের ভাবনাচিন্তা বদলাতে শুরু করেন সুমনা। তার পর নিজের মনে বল ফিরে পান অভিনেত্রী। লিপস্টিক পরাও শুরু করেন।

সকল ছবি সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy