Advertisement
E-Paper

২৭-এর ব্রাজ়িলীয় মডেলে মেতে রোনাল্ডোর ১৫ বছরের পুত্র? বাবার মতো ছেলের রঙিন জীবন নিয়েও হইচই নেটপাড়ায়

রোনাল্ডোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ় এক বার মজা করে মন্তব্য করেছিলেন যে, ক্রিশ্চিয়ানো জুনিয়রের এক জনের প্রতি ভাল লাগা আছে। কিন্তু পরে জানা যায় যে জর্জিনা যাঁর কথা বলেছিলেন, তিনি কেবলই রোনাল্ডো-পুত্রের বন্ধু, প্রেমিকা নন।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২৬ ০৯:২০
Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
০১ / ১৩

চোটের কারণে আপাতত মাঠের বাইরে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফেব্রুয়ারির শেষ দিকে আল নাসেরের হয়ে খেলার সময় চোট পান তিনি। হ‌্যামস্ট্রিংয়ে চোট লাগে তাঁর।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
০২ / ১৩

বিশ্বকাপের আগে সম্প্রতি দু’টি প্রদর্শনী ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছিল তাঁকে। সমর্থকদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছিল যে, তিনি বিশ্বকাপে খেলতে পারবেন কি না।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
০৩ / ১৩

দল ঘোষণার সময় পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ় নিশ্চিত করেছিলেন, রোনাল্ডোকে নিয়ে তাঁরা অহেতুক তাড়হুড়ো করতে চান না। তাই তাঁকে বাইরে রেখেই আসন্ন ম‌্যাচগুলির জন‌্য দল ঘোষণা করা হয়েছে।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
০৪ / ১৩

তবে অবশেষে সমর্থকদের আশ্বস্ত করেছেন রোনাল্ডো। সোমবার রোনাল্ডো সমাজমাধ্যমে নিজের অনুশীলনের একটি ছবি পোস্ট করেছেন। লিখেছেন, “প্রতি দিন উন্নতি করছি।” অর্থাৎ, রোনাল্ডোর চোট ধীরে ধীরে সারছে। দ্রুত মাঠে ফেরার জন্য তৈরি হচ্ছেন পর্তুগিজ় ফুটবলার। আগামী কয়েক সপ্তাহের মধ্যে সুস্থ হতে পারেন রোনাল্ডো। ফলে বিশ্বকাপে খেলা নিয়ে কোনও সংশয় থাকার কথা নয়।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
০৫ / ১৩

মেক্সিকোর বিরুদ্ধে ২৮ মার্চ পর্তুগাল খেলবে আজ়তেকা স্টেডিয়ামে। দু’দিন পরে আটলান্টায় আমেরিকার মুখোমুখি হবেন ব্রুনো ফের্নান্দেজ়রা। দলে রোনাল্ডো ছাড়াও রাখা হয়নি বের্নার্দো সিলভাকে। কারণ বড় পরীক্ষার আগে সিনিয়র ফুটবলারদের বিশ্রাম দেওয়া হয়েছে।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
০৬ / ১৩

চোট এবং বিশ্বকাপ খেলা নিয়ে রোনাল্ডো যখন খবরের শিরোনামে, তখন তাঁর পুত্রও ব্যক্তিগত জীবনের জেরে সমাজমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে। পর্তুগিজ় এই কিংবদন্তি খেলোয়াড় ব্যক্তিগত জীবনের জন্য শিরোনামে উঠে এসেছেন বার বার। সেই ‘ধারা’ বজায় রাখার ইঙ্গিত দিল তাঁর কিশোর পুত্রও।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
০৭ / ১৩

সম্প্রতি রোনাল্ডোর পুত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়রের সঙ্গে ২৭ বছর বয়সি এক ব্রাজ়িলীয় মডেলের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ইন্টারনেটে ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গে ওই মডেলের একাধিক ছবি প্রকাশ্যে আসার পরেই আলোচনার সূত্রপাত।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
০৮ / ১৩

সমাজমাধ্যমে দাবি উঠেছে, দুবাইয়ে ২৭ বছর বয়সি ওই ব্রাজ়িলিয়ান মডেলের সঙ্গে দেখা করেন ক্রিশ্চিয়ানো জুনিয়র। সেখান থেকেই তাঁদের প্রেমের সূত্রপাত। তবে রোনাল্ডো-পুত্রের বয়স মাত্র ১৫ বছর হওয়ায় ওই জল্পনাকে কেন্দ্র করে বিতর্কও ছড়িয়েছে।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
০৯ / ১৩

বিষয়টিকে গুজব এবং অবিশ্বাস্য ঘটনা বলে উড়িয়ে দিয়েছেন নেটাগরিকদের একাংশ। অতীতে বিভিন্ন সাক্ষাৎকার এবং পারিবারিক অনুষ্ঠানে ক্রিশ্চিয়ানো জুনিয়র স্পষ্ট করেছেন যে, কারও সঙ্গে প্রেম করছেন না তিনি।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
১০ / ১৩

রোনাল্ডোর সঙ্গী জর্জিনা রদ্রিগেজ় এক বার মজা করে মন্তব্য করেছিলেন যে, ক্রিশ্চিয়ানো জুনিয়রের এক জনের প্রতি ভাল লাগা আছে। কিন্তু পরে জানা যায় যে জর্জিনা যাঁর কথা বলেছিলেন, তিনি কেবলই রোনাল্ডো-পুত্রের বন্ধু, প্রেমিকা নন।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
১১ / ১৩

‘আই অ্যাম জর্জিনা’র তৃতীয় সিজ়নের পঞ্চম পর্বে প্যারিসের ডিজ়নিল্যান্ডে একটি পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে ওই মন্তব্য করেছিলেন জর্জিনা। এটি একটি স্প্যানিশ রিয়্যালিটি টেলিভিশন সিরিজ়, যা নেটপ্রভাবী তথা ব্যবসায়ী এবং রোনাল্ডোর সঙ্গী জর্জিনার ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে তৈরি। সেই পর্বে জর্জিনা এবং তাঁর বোন ইভানা মজা করে ক্রিশ্চিয়ানো জুনিয়রকে সোরায়া নামের একটি মেয়ের বিষয়ে জিজ্ঞাসা করলে সে উত্তর দেয়, ‘‘ও তো আমার বন্ধু। কিন্তু এখন আর আমাদের কথা হয় না।’’

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
১২ / ১৩

এর আগে ক্রিশ্চিয়ানো জুনিয়রের সঙ্গে বার্সেলোনার প্রাক্তন স্ট্রাইকার লুইস সুয়ারেজ়ের কন্যা ডেলফিনা সুয়ারেজ়েরও নাম জুড়েছিলেন তাঁর অনুরাগীরা। ক্রিশ্চিয়ানো জুনিয়র এবং ডেলফিনার বয়স প্রায় এক। দুই পরিবারের মধ্যে যোগাযোগও রয়েছে। তবে তাঁদের সম্পর্ক নিয়ে গুজবেরও কোনও ভিত্তি নেই বলে ঘনিষ্ঠ সূত্রে খবর।

Wild Rumours about son of Cristiano Ronaldo dating 27 year old Brazilian model
১৩ / ১৩

ফলে নেটমাধ্যমে যতই হইচই পড়ুক না কেন, নেটাগরিকদের একাংশ মনে করছেন, রোনাল্ডো জুনিয়র কারও সঙ্গে প্রেম করছে না। ২৭ বছর বয়সি ব্রাজ়িলিয়ান মডেলের সঙ্গে প্রেমের কথাও ভুয়ো। মূলত ফুটবল এবং পরিবারকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে তাঁর জীবন।

সব ছবি: সংগৃহীত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও গ্যালারি

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy