Advertisement
E-Paper

গন্ধরাজের স্বাদ এবং গন্ধ মিশুক পটলে, দোলমা বা ঝালের জায়গায় এই গরমে হোক নতুন কিছু

চেনা সব্জিরই স্বাদবদল হোক উপকরণ বদলে। গরমের দিনে গন্ধরাজ লেবুর সুবাস সকলেরই মনে ধরে। তা দিয়েই বানান দই-পটল। ঝক্কি কম, মশলার ব্যবহারও নামমাত্র। কিন্তু গন্ধরাজের সৌরভ এতে থাকবে মন মাতানো।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ২১:০৮
গন্ধরাজ পটল দিয়ে হোক গ্রীষ্মকালীন দুপুরের ভোজ।

গন্ধরাজ পটল দিয়ে হোক গ্রীষ্মকালীন দুপুরের ভোজ। ছবি: সংগৃহীত।

বাড়ছে তাপমাত্রা। হাঁসফাঁস করা গরমে সকলেই চাইছেন হালকা খাবার। থাকবে না মশলার বাহুল্য, কিন্তু স্বাদের সঙ্গে আপস করতেও হবে না। মাছের ঝোল, টকের ডাল, আমের অম্বল বড্ড চেনা পদ। চেনা সব্জিরই স্বাদবদল হোক উপকরণ বদলে। গরমের দিনে গন্ধরাজ লেবুর সুবাস সকলেরই বড় মনে ধরে। তা দিয়েই বানান দই-পটল। ঝক্কি কম, মশলার ব্যবহারও নামমাত্র। কিন্তু গন্ধরাজের সৌরভ এতে অন্য মাত্রা যোগ করবে।

উপকরণ

৫টি পটল

Advertisement

৩ টেবিল চামচ জল ঝরানো টক দই

৫-৬টি কাজুবাদাম

১ টেবিল চামচ চারমগজ

১ টেবিল চামচ পোস্ত

১ চা-চামচ হলুদ

১ চা-চামচ কাঁচালঙ্কা

১টি গন্ধরাজ লেবুর নির্যাস

৩-৪টি লেবুপাতা

আধ চা-চামচ জিরে

১টি তেজপাতা

প্রণালী: পটলের দুই প্রান্ত কেটে, খোসা কিছুটা রেখে, কিছুটা ছাড়িয়ে নিন, ছুরি দিয়ে উপর থেকে মাঝ বরাবর কেটে নিন। নুন-হলুদ মাখিয়ে পটল ভেজে নিন। তবে পটল যেন খুব বেশি ভাজা না হয়। চারমগজ, কাজুবাদাম, টক দই, কাঁচালঙ্কা, পোস্ত মিক্সারে ঘুরিয়ে নিন।

কড়াইয়ে তেল দিয়ে জিরে, তেজপাতা ফোড়ন দিন। আঁচ কমিয়ে মিশ্রণটি ঢেলে দিন। হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদমতো নুন, চিনি দিয়ে তা ভাল করে কষিয়ে নিন। পটল দিয়ে আরও কিছু ক্ষণ রান্না করুন। একদম শেষ ধাপে গন্ধরাজ লেবুর খোসার উপরিভাগ গ্রেট করে দিন। যোগ করুন কয়েকটি লেবুর ধুয়ে রাখা পাতাও। এগুলি দেওয়ার পরে আঁচ কমিয়ে আরও মিনিট ২ রান্না করে আঁচ বন্ধ করে দিন।

গরম ভাতের সঙ্গেই ভাল লাগবে খেতে। রুটি দিয়েও খাওয়া যেতে পারে।

Bengali Recipe Summer Recipes
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy