এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন পূজা রানি। মেয়েদের ৭৫ কিলোগ্রাম বিভাগে সোনা পেলেন তিনি। ফাইনালে মেরি কম হেরে গেলেও পূজা সোনা জেতায় কিছুটা উচ্ছ্বাস ভারতীয় বক্সিংয়ে।
রবিবার দুবাইয়ে উজবেকিস্তানের মভলুদা মভলোনোভাকে হারিয়ে সোনা জিতলেন পূজা। রবিবারেই ৫১ কিলোগ্রাম বিভাগে ফাইনাল ছিল মেরি কমের। কাজাখস্তানের নাজিম কাজাইবের কাছে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে। ২-৩ ব্যবধানে হেরে যান মেরি কম।
ফাইনালে অপ্রতিরোধ্য ছিলেন পূজা। ৫-০ ফলে ম্যাচ জিতে নেন তিনি। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি। এই বিভাগে গত বারও সোনা জিতেছিলেন তিনি। ৮১ কিলোগ্রাম বিভাগে রুপো জিতেছেন ভারতের অনুপমা।
𝗣𝗨𝗥𝗘 𝗖𝗟𝗔𝗦𝗦 🤩
— Boxing Federation (@BFI_official) May 30, 2021
Defending champion @BoxerPooja wins 1st 🥇medal forat the 2021 ASBC Asian Elite Boxing Championships in Dubai. She defeated
's Mavluda M 5️⃣-0️⃣ in the Finals 🥊#PunchMeinHaiDum#AsianEliteBoxingChampionships#boxing pic.twitter.com/7N57eUdemp